Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে

আন্তর্জাতিক

ন্যাশনাল জিওগ্রাফি
07 July, 2025, 12:50 pm
Last modified: 07 July, 2025, 12:53 pm

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ

বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে

বর্তমানে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ মানুষরা এখনকার দিনে ১০ থেকে ২০ বছর আগের সমবয়সীদের চেয়ে নিজেদেরকে বেশি তরুণ মনে করেন।
ন্যাশনাল জিওগ্রাফি
07 July, 2025, 12:50 pm
Last modified: 07 July, 2025, 12:53 pm
ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

চিরকাল তরুণ থাকার চেষ্টা সবাই করেন। এটা অনেক মানুষেরই অন্যতম লক্ষ্য। বার্ধক্য প্রতিরোধী বিভিন্ন পণ্যের বাজারের মূল্য বর্তমানে ৪০ বিলিয়ন ডলার, যা ২০৩২ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। বার্ধক্যকে দূরে রাখতে মানুষ বলিরেখা প্রতিরোধী ক্রিম মাখে, সাপ্লিমেন্ট খায়, ওজন তুলে ব্যায়াম করে এবং আরও নানা ধরনের চেষ্টা করে।

যদিও বার্ধক্যকে প্রায়ই একটি সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখানো হয়, এটি যতটা মনে হয় তার চেয়ে বেশি পরিবর্তনযোগ্য। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, মধ্য বয়স থেকে বার্ধক্যের দিকে যাওয়ার কোনো নির্দিষ্ট জৈবিক সীমারেখা নেই, বলছেন ক্যালিফোর্নিয়ার বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিং-এর সভাপতি ও সিইও এরিক ভারডিন।

তিনি বলেন, 'মানুষের মধ্যে বিপুল পরিমাণ ভিন্নতা রয়েছে। তিনি মনে করেন, কারো বয়স নির্ধারণে জৈবিক বয়স — অর্থাৎ শরীরের কোষ ও টিস্যুগুলোর বয়স — ব্যবহার করা উচিত, শুধু জন্মের পর কতো বছর কেটেছে তা নয়।'

এই ধারণাটি প্রচলিত ধারা বদলাতে শুরু করেছে। সাইকোলজি অ্যান্ড এজিং জার্নালে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কোনো মানুষকে কখন বৃদ্ধ বলা হবে, সেই বয়সসীমা ক্রমেই উপরের দিকে সরছে।

বার্লিনের হামবোল্ড্ট ইউনিভার্সিটির গবেষক মার্কুস ভেটস্টেইনের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, বর্তমানে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ মানুষরা এখনকার দিনে ১০ থেকে ২০ বছর আগের সমবয়সীদের চেয়ে নিজেদেরকে বেশি তরুণ মনে করেন।

মানুষের আয়ু বেড়ে যাওয়া এই প্রবণতার একটি কারণ হতে পারে। তবে ফলাফলে এটা-ও দেখা গেছে যে, বিশেষ করে পশ্চিমা দেশে, মানুষ বার্ধক্যকে নেতিবাচকভাবে দেখে।

ভেটস্টেইন ও তার সহকর্মীরা ন্যাশনাল জিওগ্রাফিক-এ এক ইমেইলে লিখেছেন, 'মানুষ বৃদ্ধ বয়সকে পেছনে ঠেলে রাখতে চায়, কারণ তারা এই অল্পইচ্ছার জীবন পর্যায়ে প্রবেশ করতে চায় না।' 

বার্ধক্যের ইতিহাস

মানুষের ইতিহাসের বেশির ভাগ সময় জুড়ে একজনকে বৃদ্ধ হিসেবে দেখা হতো তার কাজ করার ক্ষমতা বা পরিবার ও সমাজের জন্য কতটুকু অবদান রাখতে পারছেন, তার ওপর ভিত্তি করে।

উনিশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের শুরুর দিকে পশ্চিমা বিশ্বে অবসরের ধারণা চালু হওয়ার পর থেকে মানুষের কর্মক্ষমতা নয়, জন্মের পর কতো বছর কেটেছে — সেটিই বৃদ্ধ বয়স নির্ধারণের প্রধান মানদণ্ড হয়ে ওঠে।

গড়ে একজন আমেরিকান ৬২ বছর বয়সে অবসর নেন, যা সাধারণত বিভিন্ন সরকার ও কর্তৃপক্ষের চোখে 'বৃদ্ধ' হওয়ার সময় হিসেবে ধরা হয়। মানুষের গড় আয়ু বেড়ে গেলেও এবং বড় বড় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটলেও ৬০ থেকে ৬৫ বছরের এই সীমারেখা বহুদিন ধরেই প্রায় একই রকম রয়েছে।

সামগ্রিকভাবে, বার্ধক্যই বেশির ভাগ অসংক্রামক রোগের — যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও অ্যালঝেইমারসের — সবচেয়ে বড় ঝুঁকির কারণ। বেশির ভাগ মানুষই জীবনের বড় একটা অংশ এমন রোগের প্রভাব নিয়ে কাটান। কিছু হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৬০ বছরের বেশি বয়সী প্রায় ৯৫ শতাংশ মানুষের অন্তত একটিমাত্র দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, আর প্রায় ৮০ শতাংশ মানুষের দুই বা ততোধিক রোগ রয়েছে। 

তবে নতুন গবেষণায় বলা হয়েছে, শুধু জন্মসাল দিয়ে 'বৃদ্ধ বয়স' নির্ধারণ করা ভালো উপায় নয়। বরং মানুষ নিজেদের ধারণা অনুযায়ী বিভিন্ন সময়ে বার্ধক্যে প্রবেশ করে থাকে।

Related Topics

টপ নিউজ

বার্ধক্য / বৃদ্ধ / বয়স / চিরকাল তরুণ / বার্ধক্য প্রতিরোধী পণ্যের / অ্যান্টি এজিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net