Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
অপূর্ণ রইল রাজেশ খান্নার শেষ ইচ্ছা: মৃত্যুর পর তার বাসভবন থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস

বিনোদন

টাইমস অফ ইন্ডিয়া
03 August, 2025, 03:35 pm
Last modified: 03 August, 2025, 03:36 pm

Related News

  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা
  • চোপড়া কিংবা কাপুর নয়; বলিউডের সবচেয়ে ধনী যে পরিবারের সম্পদ ১০ হাজার কোটি রুপি  
  • বলিউড তারকাদের ফ্লপ সিনেমার সংখ্যা! সবচেয়ে কম শাহরুখের; সবচেয়ে বেশি ১৮০ ফ্লপ মিঠুনের! 
  • ‘স্ত্রী বলেছিল, টাকার জন্য ছবি করা বন্ধ করো’: মনোজ বাজপেয়ী 
  • 'অল্পবয়সে মধুবালার মতো দেখতে ছিলাম' বলে ট্রলের শিকার কঙ্গনা! 

অপূর্ণ রইল রাজেশ খান্নার শেষ ইচ্ছা: মৃত্যুর পর তার বাসভবন থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস

২০১২ সালে তাঁর মৃত্যুর পর তার বাসভবন ‘আশীর্বাদ’ নামের বাংলো থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস, প্রত্যেকটিই ভর্তি ছিল বিদেশ থেকে আনা উপহারে, প্রিয়জনদের উদ্দেশ্যে এনেও যেগুলো তিনি কোনোদিন কাউকে দিতে পারেননি।
টাইমস অফ ইন্ডিয়া
03 August, 2025, 03:35 pm
Last modified: 03 August, 2025, 03:36 pm
রাজেশ খান্না। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ভারতীয় সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি রাজেশ খান্না, যাকে বলা হয় প্রথম 'সুপারস্টার'। যিনি একসময় লাখো ভক্তর ভালোবাসায় জীবন পার করেছেন, তিনিই জীবনের শেষ অধ্যায়ে কাটিয়েছেন চরম নিঃসঙ্গতায়। আলো ঝলমলে জনপ্রিয়তা, হিট ছবির সাফল্য সবকিছুর বাইরে ছিল এক ভিন্ন রাজেশ খান্না ।

তার জীবনের শেষ দিনগুলোয় ধরা পড়ে সেই অভ্যন্তরীণ বিষণ্নতা, যা পর্দার রোমান্টিক নায়ক কখনো প্রকাশ করেননি। 

সুপারস্টারের নিঃসঙ্গ জীবন

গৌতম চিন্তামণির লেখা জীবনীগ্রন্থ 'ডার্ক স্টার: দ্য লোনলিনেস অব বিইং রাজেশ খান্না' থেকে জানা যায়, খ্যাতির আড়ালে রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন ছিল একান্ত নির্জন। ২০১২ সালে তাঁর মৃত্যুর পর তার বাসভবন 'আশীর্বাদ' নামের বাংলো থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস, প্রত্যেকটিই ভর্তি ছিল বিদেশ থেকে আনা উপহারে, প্রিয়জনদের উদ্দেশ্যে এনেও যেগুলো তিনি কোনোদিন কাউকে দিতে পারেননি। এই নিঃশব্দ স্যুটকেসগুলো যেন সাক্ষ্য দেয় এক জীবনের অপ্রকাশিত ভালোবাসা, হারানো সম্পর্ক আর অপূর্ণ ইচ্ছার।

রাজেশ খান্নার বাসভবন 'আশীর্বাদ' । সূত্র : ইন্ডিয়া টিভি

ভালোবাসা, দূরত্ব আর নীরব বোঝাপড়ার সম্পর্ক

১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে রাজেশ খান্নার বিয়ে হয়। কিন্তু খুব দ্রুতই সেই সম্পর্কে ফাটল ধরে। খ্যাতির চাপ, ব্যক্তিগত টানাপড়েন আর রাজেশ খান্নার আবেগপ্রবণতা, সব মিলিয়ে সম্পর্ক জটিল হয়ে পড়ে। ৮০'র দশকে তাঁরা আলাদা হয়ে যান, যদিও আইনি বিচ্ছেদ ঘটেনি। শেষ সময়ে, দীর্ঘ অসুস্থতার (যেটি সম্ভবত ক্যান্সার) সঙ্গে লড়াইয়ের সময় ডিম্পলই তাঁর পাশে ছিলেন।

রাজেশ খান্না ও ডিম্পল কাপাড়িয়া

'আশীর্বাদ' যাদুঘর হয়ে উঠল না আর 

তাঁর সঙ্গিনী অনিতা আডভানির ভাষ্যমতে, রাজেশ খান্নার জীবনের এক বড় আফসোস ছিল, নিজের প্রিয় বাসভবন 'আশীর্বাদ'কে কখনোই যাদুঘরে রূপ দিতে পারেননি। এই বাড়ি ছিল তাঁর খুবই প্রিয়। ১৫০ কোটি টাকার প্রস্তাব এলেও তিনি সেটি বিক্রি করেননি। এই বাড়ি ছিল তাঁর সৃষ্টির, স্মৃতির আর জীবনের প্রতীক।

কিন্তু সেই স্বপ্নও তাঁর মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায়। 'আশীর্বাদ' পরবর্তীতে ভেঙে ফেলা হয়। পড়ে থাকে শুধু স্মৃতি, কিছু না হওয়া সম্ভাবনা, আর এক নীরব বিষণ্নতা।

অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

রাজেশ খান্না / হিন্দি সিনেমা / বলিউড তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা
  • চোপড়া কিংবা কাপুর নয়; বলিউডের সবচেয়ে ধনী যে পরিবারের সম্পদ ১০ হাজার কোটি রুপি  
  • বলিউড তারকাদের ফ্লপ সিনেমার সংখ্যা! সবচেয়ে কম শাহরুখের; সবচেয়ে বেশি ১৮০ ফ্লপ মিঠুনের! 
  • ‘স্ত্রী বলেছিল, টাকার জন্য ছবি করা বন্ধ করো’: মনোজ বাজপেয়ী 
  • 'অল্পবয়সে মধুবালার মতো দেখতে ছিলাম' বলে ট্রলের শিকার কঙ্গনা! 

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net