Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইরানের নেতৃত্বের আয়ু আর মাত্র ‘কয়েক দিন বা সপ্তাহ’: জার্মান চ্যান্সেলর 

আন্তর্জাতিক

রয়টার্স
13 January, 2026, 04:05 pm
Last modified: 13 January, 2026, 04:11 pm

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

ইরানের নেতৃত্বের আয়ু আর মাত্র ‘কয়েক দিন বা সপ্তাহ’: জার্মান চ্যান্সেলর 

ভারত সফরে গিয়ে মঙ্গলবার মেৎর্স বলেন, ‘আমার ধারণা, আমরা এখন এই সরকারের শেষ দিনগুলো বা শেষ সপ্তাহগুলো দেখছি।’ তিনি ইরানি নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, ‘যখন কোনো সরকার কেবল সহিংসতার জোরে ক্ষমতায় টিকে থাকে, তখন বুঝতে হবে তাদের শেষ সময় এসে গেছে। জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।’
রয়টার্স
13 January, 2026, 04:05 pm
Last modified: 13 January, 2026, 04:11 pm
ইরানের বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের সমর্থকেরা ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অবিলম্বে বন্ধ এবং আটক ও দমন-পীড়নের অবসানের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেন, ৩ জানুয়ারি ২০২৬। ছবি: রয়টার্স/অ্যাক্সেল শ্মিট

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স বলছেন, ইরানের বর্তমান নেতৃত্বের দিন ফুরিয়ে এসেছে। তার মতে, দেশটির সরকারের হাতে আর মাত্র 'কয়েক দিন বা সপ্তাহ' সময় আছে। ইরানে চলমান ব্যাপক গণবিক্ষোভের কারণেই তিনি এমনটা মনে করছেন।

ইরানের রাজপথে এখন প্রতিবাদের আগুন। শুরুতে মানুষ চরম অর্থনৈতিক সংকটের অভিযোগে রাস্তায় নামলেও এখন প্রেক্ষাপট বদলে গেছে। বিক্ষোভকারীরা এখন সরাসরি ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের পতন দাবি করছে।

সহিংসতা আর পতনের ঘণ্টা

ভারত সফরে গিয়ে মঙ্গলবার মেৎর্স বলেন, 'আমার ধারণা, আমরা এখন এই সরকারের শেষ দিনগুলো বা শেষ সপ্তাহগুলো দেখছি।' তিনি ইরানি নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, 'যখন কোনো সরকার কেবল সহিংসতার জোরে ক্ষমতায় টিকে থাকে, তখন বুঝতে হবে তাদের শেষ সময় এসে গেছে। জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।'

মেৎর্স জানান, ইরানের পরিস্থিতি নিয়ে জার্মানি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্য সরকারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি তেহরানকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের হুমকি ও বাণিজ্যিক সমীকরণ

ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মেৎর্স কোনো মন্তব্য করেননি। তবে এর আগেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে।

নানা বিধিনিষেধ সত্ত্বেও জার্মানি ইরানের সঙ্গে সীমিত পরিসরে বাণিজ্য বজায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বার্লিনই তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইরানে জার্মানির রপ্তানি ২৫ শতাংশ কমে গেছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৮৭১ মিলিয়ন ইউরোর (১০২ কোটি ডলার) কিছু নিচে। এটি জার্মানির মোট রপ্তানির ০.১ শতাংশেরও কম।

Related Topics

টপ নিউজ

ইরান / সরকার পতন / আন্দোলন / ইরান অভ্যুত্থান / ইরান বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net