ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন , যেকোনো উপায়ে আমরা শীঘ্রই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব৷
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, তিনি আশা করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ এই নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে এখানে ইরানের পক্ষ থেকে আর কোনো হুমকি না থাকে৷
তিনি আরও যোগ করেন, এই গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটি উন্মুক্ত এবং নিরাপদ রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তীররেখায় প্রচণ্ড বোমা হামলা চালাবে এবং ক্রমাগত ইরানি নৌকা ও জাহাজগুলো ধ্বংস করে পানি থেকে সরিয়ে দেবে।
তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ ধ্বংস করেছে৷ তবে তিনি এও বলেছেন যে তাদের জন্য ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা এখনও সহজ।
