Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

বাংলাদেশ

বাসস
13 January, 2026, 01:05 pm
Last modified: 13 January, 2026, 02:13 pm

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • মেট্রোরেলের খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল, নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

কর্তৃপক্ষ জানিয়েছে, একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে।
বাসস
13 January, 2026, 01:05 pm
Last modified: 13 January, 2026, 02:13 pm
অলংকরণ: টিবিএস

মেট্রোরেলসহ গণপরিবহণে ব্যবহৃত র‌্যাপিড পাস ও এমআরটি পাস এখন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে।

গত সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহণ ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও ভবিষ্যতে অন্যান্য গণপরিবহণে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে।

র‌্যাপিড পাস বিডি অ্যাপটির মাধ্যমে কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা, এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাই এবং বিকাশ, রকেট, ভিসা, এএমইএক্স কার্ড ও মাস্টার কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে নতুন অ্যাপটির ব্যবহারবিধি সম্পর্কে জানানো হয়। বলা হয়, অনলাইনে রিচার্জের সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ সম্পন্ন করতে হবে। র‌্যাপিড পাসের ওয়েবসাইটে আগে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে ঢুকতে পারবেন। লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে এবং প্রয়োজনে নতুন র‌্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড যুক্ত করা যাবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

এ ছাড়া, একসময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালোতালিকাভুক্ত কার্ড ফেরত দেওয়া বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলেও, সে ক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

নতুন চালু হওয়া এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে কার্ডে রিচার্জ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহণে র‌্যাপিড পাসের ব্যবহার আরও সম্প্রসারণের পথ সুগম হবে বলেও জানায় কর্তৃপক্ষ। 

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র‌্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়। সে সময় অল্প সময়ের মধ্যে মোবাইল অ্যাপ চালুর ঘোষণাও দেওয়া হয়েছিল। সেই ঘোষণার ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমানের (যুগ্মসচিব) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এর (সাবেক) নির্বাহী পরিচালক নীলিমা আখতার (অতিরিক্ত সচিব)।

Related Topics

টপ নিউজ

মোবাইল অ্যাপ / র‌্যাপিড পাস / এমআরটি পাস / মেট্রোরেল / গণপরিবহণ / ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) / সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় / প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • মেট্রোরেলের খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল, নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net