Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
যন্ত্রাংশ আমদানিতে ৪৯% শুল্ক বৃদ্ধি, এয়ার কন্ডিশনিং সেক্টর মুখ থুবড়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 10:10 am
Last modified: 13 June, 2024, 10:12 am

Related News

  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা
  • ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল: নতুন বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

যন্ত্রাংশ আমদানিতে ৪৯% শুল্ক বৃদ্ধি, এয়ার কন্ডিশনিং সেক্টর মুখ থুবড়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

বর্ধিত শুল্ক ব্যবসা এবং ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, সরকারের রাজস্ব কমাবে এবং উচ্চমাত্রার বিদ্যুৎ খরচের কারণ হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 10:10 am
Last modified: 13 June, 2024, 10:12 am
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। ছবি: জহির রায়হান/টিবিএস

বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিআরএএমএ) নেতারা প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম (কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) এবং কম্প্রেসারের আমদানি শুল্ক ৪৯ শতাংশ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি করার সরকারি পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা সতর্ক করে জানিয়েছেন, বর্ধিত শুল্ক ব্যবসা এবং ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, সরকারের রাজস্ব কমাবে এবং উচ্চমাত্রার বিদ্যুৎ খরচের কারণ হবে।

বুধবার (১২ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "আগের মতো শুল্ক ১১ শতাংশ করা না হলে এ সেক্টরের প্রসার মুখ থুবড়ে পড়বে এবং বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা দেউলিয়া হবেন।"

সংবাদ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা পরিবর্তনশীল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) এবং পরিবর্তনশীল রেফ্রিজারেন্ট ভলিউম (ভিআরভি) সিস্টেম বাংলাদেশসহ বিশ্বব্যাপী উপলব্ধ সবচেয়ে উন্নত, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব রেফ্রিজারেশন প্রযুক্তি হিসেবে সমাদৃত।

তিনি বলেন, "এই সিস্টেমগুলো বহু বছর ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতের চাহিদা মেটাতে আমদানি করা হয়েছে।"

আসাদুজ্জামান উল্লেখ করেন, সারা বাংলাদেশের বিভিন্ন আবাসিক ভবন, হাসপাতাল, বাণিজ্যিক ভবন এবং সরকারি প্রকল্পে সাধারণত প্রতি ইউনিটে ২ লাখ ১০ হাজার বিটিইউ (১৭.৫,১৯ এবং ২১ টন) সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তিনি বলেন, ইনভার্টার প্রযুক্তির (বৈদ্যুতিক সংকেতের মেরু বদল) জন্য কারণে এগুলো ব্যবহার করা সহজ, স্থান কম দখল করে এবং সহজেই শক্তি সংরক্ষণ করা যায়।

আমদানি শুল্ক ৬০ শতাংশে উন্নীত করার সরকারি পদক্ষেপকে অযৌক্তিক উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এটি বাস্তবায়িত হলে দুই হাজার কোটি টাকার এয়ার কন্ডিশনিং মার্কেটের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

তিনি আরো বলেন, এয়ার কন্ডিশনিং শিল্পের সঙ্গে প্রায় এক লাখ এর বেশি মানুষ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। ব্যবসায়ীরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আমদানি করার জন্য বিপুল পরিমাণ পুঁজি ইতোমধ্যেই বিনিয়োগ করেছেন।

বর্তমানে প্যানাসনিক, ডাইকিন, মিতসুবিশি, হিটাচি এবং তোশিবার মতো ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাংলাদেশের ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

আসাদুজ্জামান বলেন, হাসপাতাল, মার্কেটসহ বাণিজ্যিক ভবনে ব্যবহৃত এসি'র দাম বাড়লে তার খরচ সাধারণ মানুষের ওপরই পড়বে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. আকরাম হোসেন এবং এসি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

এয়ার কন্ডিশনিং / শুল্ক / বর্ধিত শুল্ক / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা
  • ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল: নতুন বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net