Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2026, 07:30 pm
Last modified: 12 July, 2026, 07:48 pm

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • ট্রাম্পের নতুন শুল্কের জবাবে মার্কিন অ্যালকোহলে ৫০ শতাংশ শুল্কারোপ করল কানাডার সাসকাচুয়ান প্রদেশ
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়, নিরসনে সময় লাগবে: অর্থমন্ত্রী

আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের ৫,০৩,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪,১০,৩৯০ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
12 July, 2026, 07:30 pm
Last modified: 12 July, 2026, 07:48 pm
ফাইল ছবি: সংগৃহীত

আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক—তিন প্রধান খাতের কোনোটিতেই ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। লক্ষ্যমাত্রার বিপরীতে মোট রাজস্ব আদায় হয়েছে ৮১ দশমিক ৬ শতাংশ।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের ৫০৩০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪১০৩৯০ কোটি টাকা।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, রাজস্বের সব প্রধান উৎসেই লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতি ছিল। এর মধ্যে আয়কর খাতে ১,৮৬,১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১,৪২,৮২৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৬ দশমিক ৭ শতাংশ। ভ্যাট বা মূসক খাতে লক্ষ্যমাত্রা ছিল ১,৮৬,১১০ কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ১,৫৫,৯৪০ কোটি টাকা (৮৩.৭%)। এ ছাড়া শুল্ক খাতে ১৩০৭৮০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১১১৬২৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৫ দশমিক ৩ শতাংশ।

করজাল সম্প্রসারণে নতুন উদ্যোগ

সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শওকত আরা আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, করহার বৃদ্ধি না করে করজাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব বাড়াতে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কর ফাঁকি রোধ ও ন্যায্য করব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি খাতের কোম্পানিগুলোর 'মার্কেট শেয়ার' বা বাজার অংশীদারিত্ব চিহ্নিত করা হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আমরা প্রতিটি খাতে প্রতিটি কোম্পানির মার্কেট শেয়ার নির্ধারণ করছি। করের দায়বদ্ধতার সঙ্গে মার্কেট শেয়ারের সম্পর্ক থাকবে। যেসব প্রতিষ্ঠানের বাজার অংশীদারিত্ব বেশি, তাদের আনুপাতিক হারে বেশি কর দেওয়া উচিত।'

তিনি উল্লেখ করেন, অতীতে এ ধরনের বৈজ্ঞানিক মূল্যায়ন করা হয়নি, তবে এখন পরিকল্পিতভাবে বাজার অবস্থান নির্ধারণ করে কর প্রশাসনকে শক্তিশালী করা হচ্ছে।

হয়রানি কমাতে 'ফ্ল্যাট রেট' করব্যবস্থা

কর কর্মকর্তাদের হয়রানি বন্ধে এলাকাভিত্তিক নির্দিষ্ট হারে (ফ্ল্যাট রেট) করব্যবস্থা চালুর ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমানে যারা করের আওতার বাইরে আছেন, তারা তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্ধারিত পরিমাণ কর পরিশোধ করতে পারবেন। এই ব্যবস্থার বড় সুবিধা হলো—এসব করদাতাদের কোনো আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। কর পরিশোধের পর প্রাপ্ত রসিদটি সংরক্ষণ করলেই তাদের দায়িত্ব শেষ হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, 'ফ্ল্যাট রেট পদ্ধতির মূল লক্ষ্য হলো একটি বৃহৎ কর নেটওয়ার্ক গড়ে তোলা। মানুষকে একবার এই কাঠামোর আওতায় আনা গেলে ভবিষ্যতে ধীরে ধীরে তাদের নিয়মিত করনীতির আওতায় নিয়ে আসা সম্ভব হবে।'

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / অর্থমন্ত্রী আমির খসরু / শুল্ক / আয়কর / ভ্যাট / ট্যাক্স / ২০২৫-২৬ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • ট্রাম্পের নতুন শুল্কের জবাবে মার্কিন অ্যালকোহলে ৫০ শতাংশ শুল্কারোপ করল কানাডার সাসকাচুয়ান প্রদেশ
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়, নিরসনে সময় লাগবে: অর্থমন্ত্রী

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net