Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
এশিয়া, ইউরোপে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে রাশিয়া ও চীন  

আন্তর্জাতিক

আল জাজিরা
10 April, 2024, 02:25 pm
Last modified: 22 April, 2024, 05:53 pm

Related News

  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

এশিয়া, ইউরোপে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে রাশিয়া ও চীন  

এর আগে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরপরই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমমনা নেতাদের সঙ্গে নিয়ে মস্কো ও বেইজিং একটি সংলাপ শুরু করতে সম্মত হয়েছে।
আল জাজিরা
10 April, 2024, 02:25 pm
Last modified: 22 April, 2024, 05:53 pm
ছবি: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়/রয়টার্স

ইউরেশিয়ায় (এশিয়া ও ইউরোপ) মার্কিন আধিপত্য ঠেকাতে রাশিয়া ও চীন এ অঞ্চলে তাদের নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, "দীর্ঘদিন ধরে, ন্যাটো এবং ওএসসিই'র (ওরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপরেশন ইন ইউরোপ) মাধ্যমে একটি ইউরো-আটলান্টিক নিরাপত্তা কাঠামো এখানে বজায় আছে … কিন্তু এগুলোর গঠন এমন নয় যে, যার মাধ্যমে অর্থপূর্ণ আলোচনা চালানো যায়; কিংবা স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে কোনো ইস্যুতে একমত হওয়া যায়।"

এর আগে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরপরই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমমনা নেতাদের সঙ্গে নিয়ে মস্কো ও বেইজিং একটি সংলাপ শুরু করতে সম্মত হয়েছে।

মঙ্গলবারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে চীনা মন্ত্রী ওয়াং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো বা ইউক্রেনে যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ না করেই বলেন, "চীন এবং রাশিয়া আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরোধিতা করে; এই দুইদেশ বিশ্বব্যাপী আন্তর্জাতিক ইস্যুতে মাত্র কয়েকটি দেশের একচেটিয়া ক্ষমতা দেখানোরও বিরোধিতা করে।"

চীনের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, "দুই দেশ (রাশিয়া ও চীন) অবশ্যই ন্যায্যতা ও ন্যায়বিচারের পাশে দাঁড়াবে।"

এছাড়া, ব্যবসা-বাণিজ্যে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথাও জানিয়েছেন ওয়াং। এমন এক সময়ে চীনের কাছ থেকে মস্কো এ আশ্বাস পেলো, যখন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদন অনুসারে, বৈঠকে ওয়াং ল্যাভরভকে আরও বলেন, "পুতিনের নেতৃত্বে রাশিয়ার স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করবে চীন।"

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকেই মস্কো ও বেইজিংয়ের মধ্যে নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার ইঙ্গিত মেলে। গত বছর এক শীর্ষ সম্মেলন চলাকালীন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুইদেশের মাঝে সম্পর্ক 'নতুন যুগে প্রবেশ করেছে' বলে ঘোষণা দিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-চীন / ইউক্রেন / পশ্চিমা বিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net