Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
25 February, 2026, 11:05 am
Last modified: 25 February, 2026, 11:08 am

Related News

  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

মোট নিহতের সংখ্যায় রাশিয়া অনেকটুকু এগিয়ে থাকলেও জনসংখ্যার অনুপাতে ইউক্রেন হারিয়েছে বেশি সেনা। সিএসআইএস-এর তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৫-৬ লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন। অন্যদিকে রাশিয়ার মোট হতাহত সেনার সংখ্যা ১২ লাখ ছুঁতে পারে।
দ্য নিউইয়র্ক টাইমস
25 February, 2026, 11:05 am
Last modified: 25 February, 2026, 11:08 am
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে নিজেদের অগ্রগতির কথা জোরেশোরে প্রচার করলেও বাস্তবতা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো সংঘাতে কোনো পরাশক্তিকে এতটা ভয়াবহ প্রাণহানির মুখে পড়তে হয়নি।

রক্তক্ষয়ী এই সংঘাত থামার বা প্রাণহানি কমার কোনো লক্ষণই নেই। উল্টো রাশিয়াকে রুখতে, তাদের ব্যাপক ক্ষতিসাধন করতে নতুন সব যুদ্ধপ্রযুক্তি কাজে লাগাচ্ছে ইউক্রেন। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, চলতি বছরেই দুই পক্ষ মিলিয়ে নিহত যোদ্ধার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে, যার মধ্যে রুশ বাহিনীর সদস্যরাই বেশি।

অবশ্য যুদ্ধে ঠিক কত সেনা নিহত হয়েছেন, তা নিয়ে মস্কো বা কিয়েভ—কেউই মুখ খুলছে না। নিজেদের দুর্বলতা ঢাকতে হতাহতের প্রকৃত সংখ্যা কঠোরভাবে গোপন রেখেছে দুই পক্ষই।

তবে কিছু পরিসংখ্যান বলছে, মোট নিহতের সংখ্যায় রাশিয়া অনেকটুকু এগিয়ে থাকলেও জনসংখ্যার অনুপাতে ইউক্রেন হারিয়েছে বেশি সেনা। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত সেনা নিহত হয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা তার চেয়েও পাঁচ গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে ।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিক থেকেই নিহত সেনাদের তালিকা তৈরি করছে স্বাধীন রুশ সংবাদমাধ্যম 'মিডিয়াজোনা' ও 'বিবিসি রাশিয়ান সার্ভিস'। মঙ্গলবার যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ১৮৬ জন রুশ সেনার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হতে পেরেছে। শোক সংবাদ, কবরস্থানের তথ্য, স্বজনদের সোশ্যাল মিডিয়া পোস্ট, রাশিয়ার সরকারি নানা তথ্য যাচাই-বাছাই করে এই তালিকা করা হয়েছে।

তবে তারা এটিও বলছে, এটি একেবারেই 'সর্বনিম্ন' হিসাব, চূড়ান্ত নয়। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। রাশিয়ার প্রায় ২৭ হাজার শহর ও গ্রাম থেকে আসা এসব সেনা ইউক্রেনে গিয়ে আর ফেরেননি।

এদিকে ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বলছে, যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার পর্যন্ত হতে পারে। মিডিয়াজোনা ও বিবিসি যেহেতু ২০২৫ ও ২০২৬ সালের সব মৃত্যুর তথ্য পুরোপুরি সংগ্রহ করতে পারেনি, তাই সিএসআইএসের এই তথ্যই বেশ যৌক্তিক বলেই ধারণা করা হচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠানটির হিসাব বলছে, যুদ্ধে নিহত ও আহত মিলিয়ে রাশিয়ার মোট হতাহত সেনার সংখ্যা ১২ লাখ ছুঁতে পারে।

সিএসআইএস-এর তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৫ থেকে ৬ লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নিহতের সংখ্যাই ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার। অথচ চলতি মাসের শুরুতেই জেলেনস্কি যে হিসাব দিয়েছিলেন, প্রকৃত সংখ্যা তার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি।

যদিও মোটা অঙ্কের বোনাস আর কয়েদিদের দলে ভিড়িয়ে নিজেদের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিচ্ছে মস্কো। তাছাড়া রাশিয়ার জনসংখ্যাও ইউক্রেনের চেয়ে চার গুণের বেশি। জনশক্তির চরম ঘাটতি এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের জন্য। সেনা নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতি আর যুদ্ধক্ষেত্র থেকে পালানোর ঘটনাগুলো সামলাতে হিমশিম খাচ্ছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

তবে লোকবলের এই ঘাটতি পোষাতে ভিন্ন কৌশল নিয়েছে ইউক্রেন। তাদের লক্ষ্য, রাশিয়া মাসে যত নতুন সেনা নিয়োগ দিতে পারে, তার চেয়ে বেশি রুশ সেনাকে হত্যা বা জখম করা।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ দাবি করেন, গত ডিসেম্বরেই ৩৫ হাজার রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন, যা রাশিয়ার মাসিক গড় সেনা নিয়োগের সমান। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য মাসে ৫০ হাজার রুশ সেনাকে অকেজো করে দেওয়া। রাশিয়াকে এমন চড়া মূল্য চোকাতে বাধ্য করা, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব হবে।'

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / যুদ্ধ / নিহত / প্রাণহানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net