Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
যুদ্ধের প্রথম দুই দিনে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক

সিএনএন
10 March, 2026, 09:55 pm
Last modified: 10 March, 2026, 10:01 pm

Related News

  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • যেকোনো মধ্যস্থতার জন্য ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা চায় ইরান
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

যুদ্ধের প্রথম দুই দিনে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী

কেলি বলেছেন, সিনেটররা গোপন বৈঠকে কর্মকর্তাদের কাছে জানতে চাইবেন যে এই যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কত খরচ হচ্ছে।
সিএনএন
10 March, 2026, 09:55 pm
Last modified: 10 March, 2026, 10:01 pm
ফাইল ছবি/রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দুই দিনে মার্কিন সেনাবাহিনী প্রায় পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ৫.৬ বিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। গতকাল সোমবার কংগ্রেসকে এমন তথ্যই দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।  

এই বিপুল পরিমাণ খরচ দেখে ক্যাপিটল হিলে (মার্কিন কংগ্রেসে) উদ্বেগ বাড়ছে। কারণ, এতে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ খুব দ্রুত তাদের আধুনিক অস্ত্রভাণ্ডার খরচ করে ফেলছে। যার মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধের প্রথম কয়েক দিন এগুলো অনেক বেশি ব্যবহার করা হয়েছে।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে অসংখ্য আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করছে। অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেছেন, ইরানের কাছে এ ধরনের অস্ত্রের বড় মজুত আছে।

তিনি আরও বলেছেন, আজ সিনেটররা গোপন বৈঠকে কর্মকর্তাদের কাছে জানতে চাইবেন যে এই যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কত খরচ হচ্ছে।

কংগ্রেসের কয়েকটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, যুদ্ধ চলতে থাকলে নতুন করে আরও অস্ত্র তৈরির জন্য সরকারকে শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ চাইতে হতে পারে। 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ইরান / যুদ্ধ / ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
    ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
    দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

Related News

  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • যেকোনো মধ্যস্থতার জন্য ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা চায় ইরান
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

Most Read

1
হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

4
প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

6
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net