Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 10, 2026
দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক

সিএনএন
09 March, 2026, 10:40 pm
Last modified: 09 March, 2026, 11:08 pm

Related News

  • যেকোনো মধ্যস্থতার জন্য ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা চায় ইরান
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা
  • সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

তার মতে, উপসাগরীয় দেশগুলোসহ অন্যান্য দেশকে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে হবে।
সিএনএন
09 March, 2026, 10:40 pm
Last modified: 09 March, 2026, 11:08 pm
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে এসব দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসার জন্য রাজি করাতে চাপ দেয়।

তেহরানে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি এসব কথা বলেন। তিনি আপাতত কূটনীতির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপের মাধ্যমেই সম্ভব।

"আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখি না। কারণ, ট্রাম্প অন্যদের প্রতারিত করেছেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না। আমরা দুবারের আলোচনায় বিষয়টি বুঝতে পেরেছি। যখন আমরা আলোচনায় যুক্ত ছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে", আজ সোমবার সিএনএনকে বলেন খারাজি।

তিনি আরও বলেন, "যতক্ষণ না অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছায় যে অন্য দেশগুলো হস্তক্ষেপ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দেয়, ততক্ষণ কোনো সুযোগ নেই।" 

তার মতে, উপসাগরীয় দেশগুলোসহ অন্যান্য দেশকে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, "এই যুদ্ধ অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে—অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, জ্বালানির ঘাটতি। যদি এটি চলতে থাকে, তাহলে এই চাপ আরও বাড়বে এবং তখন অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না।"

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক হামলা চালিয়েছে। তেহরান দাবি করছে তারা উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করছে। এছাড়াও আবাসিক ভবন ও বিমানবন্দরেও একাধিক হামলা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • সোমবার তেহরানে একটি স্ক্রিনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি দেখানো হচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের নতুন নেতা, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা এক রহস্যে ঘেরা চরিত্র
  • প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
    ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
    দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা
  • ছবি: সংগৃহীত
    কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত

Related News

  • যেকোনো মধ্যস্থতার জন্য ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা চায় ইরান
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা
  • সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

3
সোমবার তেহরানে একটি স্ক্রিনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি দেখানো হচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের নতুন নেতা, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা এক রহস্যে ঘেরা চরিত্র

4
প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

5
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net