Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন

আন্তর্জাতিক

আল জাজিরা
18 March, 2026, 11:40 am
Last modified: 18 March, 2026, 11:44 am

Related News

  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • ইরানের কার্গো জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের
  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে মার্কিন-নির্ভর নিরাপত্তা ব্যর্থ, আসছে অস্ত্র ক্রয়ের নয়া প্রতিযোগিতা

উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন

জেলেনস্কি ইরানের শাহেদ ড্রোনগুলোকে ‘দামি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার সস্তা হাতিয়ার’ হিসেবে বর্ণনা করেন।
আল জাজিরা
18 March, 2026, 11:40 am
Last modified: 18 March, 2026, 11:44 am
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০০ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। তারা ইরানের ড্রোন হামলা মোকাবিলায় ওই অঞ্চলের সরকারগুলোকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছেন।

গত মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের কয়েক ডজন সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনীয় নেতা বলেন, বর্তমানে ২০১ জন ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ এই অঞ্চলে অবস্থান করছেন এবং আরও ৩৪ জন 'মোতায়েনের জন্য প্রস্তুত' রয়েছেন।

২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া যে ইরান-নির্মিত 'কামিকাজে' ড্রোন ব্যবহার করে আসছে, তার উল্লেখ করে জেলেনস্কি বলেন, 'এরা হলেন সামরিক বিশেষজ্ঞ, যারা জানেন কীভাবে সাহায্য করতে হয় এবং কীভাবে শাহেদ ড্রোন থেকে রক্ষা পেতে হয়।'

ইউক্রেনীয় নেতা বলেন, 'আমাদের দলগুলো ইতোমধ্যে আরব আমিরাত, কাতার, সৌদি আরবে পৌঁছেছে এবং কুয়েতের পথে রয়েছে।' 

তিনি আরও বলেন, 'আমরা আরও বেশ কয়েকটি দেশের সাথে কাজ করছি—ইতিহাসে প্রথমবারের মতো চুক্তিগুলো সম্পন্ন হয়েছে। আমরা চাই না প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানি শাসনের এই সন্ত্রাস সফল হোক।'

গত সপ্তাহে ইউক্রেনীয় নেতা জানিয়েছিলেন, বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ও জর্ডানে সামরিক দল পাঠানো হয়েছে।

মঙ্গলবার এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে সাক্ষাৎ করা জেলেনস্কি বলেন, রাশিয়া ইরানীদের কাছ থেকে শাহেদ-১৩৬ ড্রোন পেয়েছে। ইরানই 'রাশিয়াকে শিখিয়েছে কীভাবে সেগুলো উৎক্ষেপণ করতে হয় এবং ড্রোন তৈরির প্রযুক্তিও দিয়েছে।'

জেলেনস্কি বলেন, 'রাশিয়া পরবর্তীতে সেগুলোকে আরও উন্নত করেছে। এখন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনে রাশিয়ান যন্ত্রাংশ রয়েছে।' 

তিনি এই ড্রোনগুলোকে 'দামি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার সস্তা হাতিয়ার' হিসেবে বর্ণনা করেন।

রাশিয়া ও ইরানের মধ্যকার সহযোগিতার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, 'তাই ইরানের চারপাশে আজ যা ঘটছে তা আমাদের জন্য কোনো দূরের যুদ্ধ নয়। রাশিয়া এবং ইরানের শাসকরা ঘৃণার ভাই, আর তাই তারা অস্ত্রের ভাই। আমরা চাই ঘৃণার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই শাসকরা যেন কখনও কোনো কিছুতে জয়ী হতে না পারে।'

এরপর ইউক্রেনীয় নেতা ড্রোন যুদ্ধ এবং ড্রোন উৎপাদনে তার দেশের নতুন সক্ষমতার কথা তুলে ধরেন। 

তিনি দাবি করেন, ইউক্রেনের ফ্রন্ট লাইনে রাশিয়ার ৯০ শতাংশ ক্ষয়ক্ষতি 'আমাদের ড্রোনের কারণেই হচ্ছে'।

তিনি জানান, ইউক্রেন এখন সমুদ্র ও আকাশপথে ব্যবহৃত ড্রোন তৈরির গণ্ডি পেরিয়ে ইন্টারসেপ্টর (যা অন্য ড্রোনকে লক্ষ্য করে ধ্বংস করে) তৈরিতে মনোযোগ দিয়েছে। 

ইউক্রেন প্রতিদিন কমপক্ষে দুই হাজার ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম—যার অর্ধেক নিজেদের প্রতিরক্ষার জন্য প্রয়োজন এবং বাকি অর্ধেক কিয়েভের মিত্রদের ব্যবহারের জন্য প্রস্তুত।

জেলেনস্কি বলেন, 'যদি আরব আমিরাতে কোনো শাহেদ ড্রোন থামানোর প্রয়োজন হয়—আমরা তা করতে পারি। যদি ইউরোপ বা যুক্তরাজ্যে এটি থামানোর প্রয়োজন হয়—আমরা তা করতে পারি। এটি এখন প্রযুক্তি, বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়।'

ইউক্রেন যখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও যুদ্ধক্ষেত্রে প্রমাণিত ড্রোন ইন্টারসেপ্টর উৎপাদক হয়ে উঠেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ড্রোন হামলা মোকাবিলায় তার ইউক্রেনের সাহায্যের প্রয়োজন নেই।

ডাউনিং স্ট্রিটে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর কিয়ার স্টারমার বলেন, 'ইরান সংকট থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন কোনোভাবে লাভবান হতে না পারেন—তা নিশ্চিত করতে হবে, সেটা তেলের দাম বাড়িয়ে হোক বা নিষেধাজ্ঞা শিথিল করে হোক।'

মঙ্গলবার জেলেনস্কির সফরের সময় লন্ডন এবং কিয়েভ একটি 'প্রতিরক্ষা অংশীদারিত্ব' চুক্তি স্বাক্ষর করেছে। বলা হচ্ছে, এটি 'ড্রোন এবং উদ্ভাবনী সক্ষমতা তৈরি ও সরবরাহের জন্য ইউক্রেনের অভিজ্ঞতা এবং যুক্তরাজ্যের শিল্প ভিত্তিকে' একত্রিত করবে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি / ইরানি ড্রোন মোকাবিলা / সামরিক বিশেষজ্ঞ / মধ্যপ্রাচ্য / মোতায়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • ইরানের কার্গো জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের
  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে মার্কিন-নির্ভর নিরাপত্তা ব্যর্থ, আসছে অস্ত্র ক্রয়ের নয়া প্রতিযোগিতা

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net