Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 09:25 am
Last modified: 19 April, 2026, 09:26 am

Related News

  • হুথিদের হামলায় ইয়েমেনে নিহত ৩০, সৌদিতে আহত ১১; আরও বড় হামলার আশঙ্কা সৌদি আরবের
  • হরমুজে মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের খসড়া বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট
  • ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?

‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 09:25 am
Last modified: 19 April, 2026, 09:26 am
ছবি: টিবিএস ক্রিয়েটিভ

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা'র হরমুজ প্রণালি পার হতে না পারার বিষয়টি সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

গতকাল চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের পাসিং আউট প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।'

ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পরও প্রণালিতে ফের 'জয়যাত্রা' জাহাজটিকে থামিয়ে দেওয়ার পর এই তৎপরতা শুরু হলো।

তবে হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণার পরদিন গতকাল শনিবার আবার প্রণালিটি বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ চালিয়ে যাওয়ায় তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, 'বাংলার জয়যাত্রা' জাহাজটি শুক্রবার রাত ৯টার দিকে শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিকে যাত্রা শুরু করেছিল। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই অন্যান্য বাণিজ্যিক জাহাজের সাথে এটিও প্রণালির দিকে এগিয়ে যায়।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে। আশা করা হয়েছিল, শনিবার ভোর ৩টার দিকে এটি ওমান উপসাগরে পৌঁছাবে। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌ কর্তৃপক্ষ বেতার বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেয়। তারা জানায়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজকেই পার হতে দেওয়া হবে না।

'বাংলার জয়যাত্রা' এখন হরমুজ প্রণালি থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরে অনুমতির অপেক্ষায় অবস্থান করছে।

এর আগে ইরান নৌপথ খুলে দেওয়ার ঘোষণা দিলে বিএসসি জাহাজটিকে যাত্রার প্রস্তুতি নেওয়ার এবং ফুজাইরাতে বাংকারিংয়ের জন্য যাওয়ার আগে আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার নির্দেশনা দিয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জাহাজটি ৩১ জন ক্রু নিয়ে প্রায় ৫০ দিন ধরে এই অঞ্চলে আটকে আছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর এটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর ত্যাগ করে। কিন্তু ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছে জাহাজটিকে যেতে বাধা দেওয়া হলে এটি আবার ফিরে এসে শারজাহর কাছে আশ্রয় নেয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশি জাহাজ / ইরান / ইরান যুদ্ধ / হরমুজ / হরমুজ প্রণালি / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • হুথিদের হামলায় ইয়েমেনে নিহত ৩০, সৌদিতে আহত ১১; আরও বড় হামলার আশঙ্কা সৌদি আরবের
  • হরমুজে মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের খসড়া বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট
  • ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net