Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
মেসি না খেলায় টিকেটের অর্ধেক টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2024, 10:35 am
Last modified: 20 March, 2024, 12:31 pm

Related News

  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

মেসি না খেলায় টিকেটের অর্ধেক টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

হংকং একাদশের বিপক্ষেই যেমন হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভীড়, পা ফেলার জায়গাটুকুও ছিল বললেই চলে।
টিবিএস রিপোর্ট
20 March, 2024, 10:35 am
Last modified: 20 March, 2024, 12:31 pm

টিকেটের অর্ধেক টাকা ফেরত পাবেন হংকংয়ের সেই দুর্ভাগা সমর্থকরা। লিওনেল মেসিকে চোখের সামনে একনজর খেলতে দেখার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করে মাঠে এসেও হতাশ হতে হয়েছিল তাদের। মেসি যে এক মিনিটের জন্যও মাঠে নামেননি!

মৌসুম শুরুর আগে গা গরমের জন্য ইন্টার মায়ামি দল সফর করেছিল এশিয়াতে৷ সৌদি আরবে রিয়াদ সিজনস কাপে আল-হিলাল ও আল-নাসেরের বিপক্ষেও খেলেছে মেসির দল। যদিও দুই ম্যাচেই হেরেছেন টাটা মার্তিনোর শিষ্যরা। 

সৌদি আরব সফর শেষে মেসির ইন্টার মায়ামি সফর করেছিল হংকংয়ে। সেখানে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছেন সুয়ারেজ-বুস্কেটসরা। তবে দেখা মেলেনি লিওনেল মেসির। 

হংকং একাদশের বিপক্ষেই যেমন হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভীড়, পা ফেলার জায়গাটুকুও ছিল বললেই চলে। 

এই অসংখ্য ভক্ত-সমর্থকের মাঠে আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলে। কিন্তু ম্যাচে মেসিকে দেখা যায়নি এক মিনিটের জন্যেও। আর এতেই ক্ষুব্ধ হয়ে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। 

আয়োজকদের থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত তখনই দিয়েছিল দেশটির সরকার। হংকং সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, 'মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি ৩০ লাখ টাকা)। এর মধ্যে ১০ লাখ ডলার (প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের ওপর ভীষণ হতাশ।' 

বিবৃতিতে আরও বলা হয়, 'সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।'

হংকং একাদশের বিপক্ষে ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলরের পা থেকে। এই ম্যাচে মেসি তো খেলেননিই, ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। পরবর্তীতে ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো।

এবার চাপের মুখে দর্শকদের সেই দাবিতে সাড়া দিয়ে টিকেটের অন্তত অর্ধেক টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।  সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১১০ ডলার। যারা টিকেট কিনেও মেসিকে দেখতে পাননি, তাদের ক্ষতে এবার একটু হলেও প্রলেপ পড়বে।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / ইন্টার মায়ামি / হংকং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net