Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

খেলা

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
16 July, 2026, 12:45 pm
Last modified: 16 July, 2026, 12:52 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ দেশটির প্রেসিডেন্টের

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

লিওনেল মেসি বলেন, ‘আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি।'
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
16 July, 2026, 12:45 pm
Last modified: 16 July, 2026, 12:52 pm
ছবি: রয়টার্স

আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে তোলার পর সমালোচকদের তীব্র জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর তিনি বলেন, মাঠের খেলায় আবারও প্রমাণ হয়েছে যে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায় না।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ৫৫তম মিনিটে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৯ বছর বয়সী মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক ছিল। বেশ কয়েকটি সিদ্ধান্ত বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে গেছে বলে অভিযোগ ওঠে। তবে ফাইনাল নিশ্চিত করার পর এসব অভিযোগ উড়িয়ে দেন মেসি।

তিনি বলেন, 'এতে যার যত কষ্টই হোক, তারা যা খুশি বলুক—আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না।'

মেসি আরও বলেন, 'আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম এই দল সব সময় লড়াই করে। আমার বিশ্বাস ছিল আমরা শেষ চারে থাকব। ঈশ্বরের কৃপায় এখন আমরা ফাইনালে উঠেছি।'

ক্যারিয়ারের ২০৫তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হন মেসি।

তিনি বলেন, 'আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। এই ম্যাচের যে গুরুত্ব, তা বিবেচনায় রেখে জিততে পেরে আমরা সৌভাগ্যবান।'

তিনি আরও বলেন, 'ফুটবলের দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো ছিলাম, কিন্তু এমন ম্যাচে ইতিহাসও বড় ভূমিকা রাখে। তবু এই ম্যাচের বিশেষত্ব কমে না। এর গুরুত্বের কারণেই আমাদের জিততেই হতো।'

ম্যারাডোনাকে জয় উৎসর্গ

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি' করে ইতিহাস গড়েছিলেন ম্যারাডোনা।

মেসি বলেন, 'নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজ ভীষণ আনন্দ পাচ্ছেন। আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। ওপর থেকে তিনি যেভাবেই দেখুন না কেন, উপভোগ করুন। এই জয় তার জন্যও একটি উপহার।'

ফাইনালের আগে টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বলের দৌড়ে এখন সবার শীর্ষে রয়েছেন মেসি।
 
Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বিশ্বকাপ ফুটবল ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ দেশটির প্রেসিডেন্টের

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net