Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
মোনালিসা ফিরল, কিন্তু ভক্তদের ভিড় নেই! 

বিনোদন

টিবিএস ডেস্ক
07 July, 2020, 04:45 pm
Last modified: 07 July, 2020, 05:30 pm

Related News

  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের
  • ‘মোনালিসা’ থেকে নাৎসিদের লুটের চেষ্টা: ল্যুভ জাদুঘরের চুরির দীর্ঘ ইতিহাস; তবে কেন এবারের চুরি আলাদা?

মোনালিসা ফিরল, কিন্তু ভক্তদের ভিড় নেই! 

লুভ্যর খুলে যাওয়ায়- সামাজিক দূরত্ব বজায় রেখে মোনালিসাকে দেখতে পারবেন দর্শনার্থীরা। অথচ মহামারির আগের দিনগুলোতে ল্যুভরে এসে মোনালিসার সঙ্গে মুঠোফোনের ক্যামেরায় সেলফি তুলতেই ব্যস্ত থাকতো সবাই। 
টিবিএস ডেস্ক
07 July, 2020, 04:45 pm
Last modified: 07 July, 2020, 05:30 pm
ছবি: সিএনএন

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাদুঘর ল্যুভর। ফ্রান্সের রাজধানীর বুকে ৬০ হাজার ৬০০ বর্গফিটের এ জাদুঘর টানা কয়েক মাস বন্ধ থাকার পর ফের দর্শনার্থীদের জন্য তাদের দুয়ার খুলেছে। অবশ্য দ্বার উন্মুক্ত হলেও, পুরো বিশ্ব লকডাউন থাকায় বিদেশি পর্যটক অনেক কম প্যারিসে। দর্শনার্থী সংখ্যায় স্থানীয়দের ভিড়ও কম। সব মিলিয়ে ভক্তদের স্বাভাবিক ভিড় থেকে নিভৃতেই থাকছেন ল্যুভরের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা।

মোনালিসা, বিশ্ববাসী এ নামের শুধু একটি ছবিই চেনে। অসাধারণ প্রতিভাবান রেনেসাঁ যুগের চিত্রকর, প্রকৌশলবিদ লিয়েনার্দো দ্য ভিঞ্চির আঁকা সবচেয়ে রহস্যময় নারী পোট্রেট এটি। 

লুভ্যর খুলে যাওয়ায়- সামাজিক দূরত্ব বজায় রেখে মোনালিসাকে দেখতে পারবেন দর্শনার্থীরা। অথচ মহামারির আগের দিনগুলোতে ল্যুভরে এসে মোনালিসার সঙ্গে মুঠোফোনের ক্যামেরায় সেলফি তুলতেই ব্যস্ত থাকতো সবাই। 

ল্যুভরের সামনে পর্যটনখাতের জন্য আরও সহায়তা দাবি করে বিক্ষোভ করেন জাদুঘরের ট্যুরিষ্ট গাইডরা। ছবি: সিএনএন।

জাদুঘরটি খোলার কিছুদিন পড়েই যেসব ছবি প্রকাশিত হয়েছে, সেখানে দর্শনার্থীদের শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে মোনালিসাকে এক নজর করে দেখার প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। 

গত মার্চে প্রথম লকডাউন করা হয় প্যারিসকে। সে লকডাউন নেই বটে, কিন্তু তারপরও যে কেউ চাইলেই যখন-তখন ল্যুভরে প্রবেশ করতে পারবেন না। এজন্য আগে থেকে নির্দিষ্ট একটি সময়সীমা বুক দিতে হবে। 

তাছাড়া, মুখে মাস্ক পড়তে হবে আবশ্যক নিয়ম হিসেবে। এরপর অন্য দর্শনার্থীদের থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখার শর্তেই জাদুঘরের প্রদর্শনীগুলো দেখার সুযোগ পেতে পারেন আপনি। 

গত ১৫ জুন থেকেই নির্ধারিত সময় বুক করে ল্যুভর ভ্রমণ করা যাচ্ছে। সময় বেছে নেওয়া যাবে ল্যুভরের নিজস্ব ওয়েবসাইট থেকে। দর্শনার্থীদের চাপ কম থাকে এমন অফপিক সময়ে একইদিনে একাধিকবার বুকিং দেওয়ার সুযোগও থাকছে। 

লুভ্যরে বিনে পয়সায় ভ্রমণের সুযোগ পান ২৫ বছরের কম বয়সী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা। আর শুধুমাত্র ক্রেডিট কার্ড পেমেন্টের মাধ্যমেই টিকিট কাটা যায়। 

১১ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পড়তে হবে না। বাকি সকলের জন্যেই এ নিয়ম প্রযোজ্য। প্রবেশপথে সকলকেই স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে মূল ভবনের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। 
 
Related Topics

টপ নিউজ

লিওনার্দো দ্য ভিঞ্চি / মোনালিসা / ল্যুভর / প্যারিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের
  • ‘মোনালিসা’ থেকে নাৎসিদের লুটের চেষ্টা: ল্যুভ জাদুঘরের চুরির দীর্ঘ ইতিহাস; তবে কেন এবারের চুরি আলাদা?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net