Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের

আন্তর্জাতিক

বিবিসি
05 November, 2025, 01:45 pm
Last modified: 05 November, 2025, 01:49 pm

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • সমকামিতার দায়ে বাতিল হয়েছিল অস্কার ওয়াইল্ডের রিডার্স কার্ড, ১৩০ বছর পর ফেরত দিল ব্রিটিশ লাইব্রেরি

লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের

প্যারিসের তিনটি বিখ্যাত সমাধিস্থল—প্যার-লাশেজ, মঁপারনাস ও মঁমার্ত্রে এর ভাঙাচোরা সমাধিস্মৃতিগুলো সংস্কারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
বিবিসি
05 November, 2025, 01:45 pm
Last modified: 05 November, 2025, 01:49 pm
ছবি: এএফপি

ইতিহাসের পাতায় নাম লেখানো বিখ্যাত শিল্পীদের পাশে চিরনিদ্রায় শায়িত হওয়ার এক সুযোগ এসেছে প্যারিসের নাগরিকদের জন্য। 'দ্য ডোরস' ব্যান্ডের কিংবদন্তি শিল্পী জিম মরিসন, বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ড এবং ফ্রান্সের জনপ্রিয় গায়িকা এডিথ পিয়াফের মতো তারকাদের পাশে সমাধিস্থ হওয়ার জায়গা পেতে প্যারিস শহর কর্তৃপক্ষ একটি বিশেষ লটারি চালু করেছে।

প্যারিসের তিনটি বিখ্যাত সমাধিস্থল—প্যার-লাশেজ, মঁপারনাস ও মঁমার্ত্রে এর ভাঙাচোরা সমাধিস্মৃতিগুলো সংস্কারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই লটারির মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরা প্রতিটি কবরের জন্য ৪ হাজার ইউরো (প্রায় ৩ হাজার ৫০০ পাউন্ড) খরচ করে সেই সমাধি সংস্কার করবেন এবং তার পাশে একটি নতুন সমাধি স্থাপনের অধিকার পাবেন। 

প্যারিস কাউন্সিলের মতে, এর মাধ্যমে একদিকে মৃতদের প্রতি সম্মান বজায় থাকবে, অন্যদিকে নাগরিকদের জন্য শহরের মধ্যেই শেষ ঠিকানা পাওয়ার সুযোগ তৈরি হবে।

প্যারিস কাউন্সিল জানিয়েছে, শহরের সীমানার মধ্যে কবরের জায়গা খুবই সীমিত। ২০ শতকের শুরু থেকেই অধিকাংশ সমাধিস্থল পূর্ণ। 

সাধারণত, সেখানকার সমাধি ও স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পরিবারের। কিন্তু অনেক পরিবারই তা করতে পারেন না, ফলে অসংখ্য সমাধি পরিত্যক্ত ও ধ্বংসপ্রায় হয়ে পড়ে থাকে। 

ছবি: দ্য টাইমস

এসব ধ্বংসপ্রায় স্মৃতিস্তম্ভ সরানোও কঠিন, কারণ এগুলো সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত। গত এপ্রিল মাসে সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই নতুন কর্মসূচির মাধ্যমে শহর কর্তৃপক্ষ শ্মশানগুলোর সংস্কার ও সংরক্ষণে এগিয়ে যেতে চাইছে।

এই সমাধিস্থলগুলো পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন অসংখ্য কিংবদন্তি। প্যার-লাশেজে জিম মরিসন, এডিথ পিয়াফ ও অস্কার ওয়াইল্ড ছাড়াও আছেন ফরাসি সাহিত্যিক মার্সেল প্রুস্ট এবং পোলিশ সঙ্গীতজ্ঞ ফ্রেডেরিক চপিন। 

মঁপারনাসে শায়িত রয়েছেন লেখক জঁ-পল সার্ত্র, সিমোন দে বোভোয়ার, স্যামুয়েল বেকেট এবং গায়ক সার্জ গেইনসবুর্গ। 

মঁমার্ত্রে সমাধিস্থ আছেন চিত্রশিল্পী এডগার ডেগাস, লেখক এমিল জোলো এবং ফরাসি নিউ ওয়েভ পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো। তবে কাউন্সিল নিশ্চিত করেছে, কোনো বিখ্যাত সমাধি এই কর্মসূচির আওতায় বিক্রি হবে না।

এই সুযোগ কেবল বর্তমানে প্যারিসে বসবাসরত নাগরিকদের জন্য উন্মুক্ত। বিপুল আগ্রহের কারণেই লটারি পদ্ধতিতে এই কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। আগামী জানুয়ারিতে লটারির ড্র অনুষ্ঠিত হবে।

তবে ঐতিহাসিক সমাধিস্থলগুলোতে স্থান পাওয়া বিজয়ীদের জন্য বেশ ব্যয়বহুল হতে পারে। শর্ত অনুযায়ী, বিজয়ীদের যে স্মৃতিস্তম্ভটি দেওয়া হবে, সেটি ছয় মাসের মধ্যে সংস্কার করতে হবে। 

যদি কোনো শর্ত পূরণ না হয়, তাহলে সই বিক্রি বাতিল হবে এবং ক্রেতারা তাদের অর্থ ফেরত পাবেন না।

প্লটগুলো নির্দিষ্ট মেয়াদের জন্য বা স্থায়ীভাবে ভাড়া নেওয়া যায়। বিবরণ অনুযায়ী, ১০ বছরের লিজের জন্য প্লটের খরচ প্রায় ৯৭৬ ইউরো, ৩০ বছরের জন্য ৩ হাজার ৩৫৪ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ২৬০ ইউরো। লিজ শেষ হলে এবং নবায়ন না করলে, প্লট পুনরায় বিক্রি বা ব্যবহার করা যেতে পারে। 

স্থায়ীভাবে প্লট কেনার জন্য খরচ পড়বে ১৭ হাজার ৬৬৮ ইউরো।

Related Topics

টপ নিউজ

প্যারিস / অস্কার ওয়াইল্ড / জিম মরিসন / সমাধিস্থল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • সমকামিতার দায়ে বাতিল হয়েছিল অস্কার ওয়াইল্ডের রিডার্স কার্ড, ১৩০ বছর পর ফেরত দিল ব্রিটিশ লাইব্রেরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net