Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সাকিবদের জন্য ‘ভাইব ক্রিয়েট’ করতে চান জ্যোতিরা

খেলা

টিবিএস রিপোর্ট
03 November, 2023, 07:00 pm
Last modified: 03 November, 2023, 07:13 pm

Related News

  • ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘ম্যারাডোনার জন্য উপহার’: মেসি
  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

সাকিবদের জন্য ‘ভাইব ক্রিয়েট’ করতে চান জ্যোতিরা

‘উনারা (পুরুষ দল) ভালো করছেন না, উনারা ভালো না করলে অনেক বেশি হাইলাইট হবো, এটা কোনোভাবেই কাম্য না। আমরা চাই আমাদের দিক থেকে ভালো করতে, আমাদের মতো করে হাইলাইট হতে।’
টিবিএস রিপোর্ট
03 November, 2023, 07:00 pm
Last modified: 03 November, 2023, 07:13 pm

বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলটি কেবল হেরেই চলেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর টানা ছয় ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের। এমন খারাপ সময়ে দলকে সমর্থন দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করেন জ্যোতি, তবে সব ছাপিয়ে পুরুষ দলের সবচেয়ে বড় ভক্ত তিনি। এমন দুঃসময়ে দল নিয়ে কে কী, কারা সমালোচনা করছে; সেদিকে না তাকিয়ে সাকিব-মুশফিকদের জন্য ইতিবাচক আবহ তৈরি করার কথা বলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ভাষায় সেটা 'ভাইব ক্রিয়েট' করা।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগের দিন পুরুষ দল নিয়ে জ্যোতি বলেন, 'বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছি, তার চেয়ে বড় বিষয় বাংলাদেশের বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে। আমরা (পুরুষ দল) যাই করতে যাচ্ছি, আমাদের পক্ষে আসছে না। এর মানে এমন না যে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব না। অনেকে অনেক কথা বলবে, খেলোয়াড় বা ভক্ত হিসেবে আমাদের সবার উচিত তাদেরকে ব্যাক করা, সাপোর্ট করা, পজিটিভ ভাইব ক্রিয়েট করা তাদের জন্য। এখন পর্যন্ত দুটি ম্যাচ আছে আমাদের জন্য।'

ঘরের মাঠে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা। ওয়ানডেতেও একই লক্ষ্য মেয়েদের। পুরুষ দলের খারাপ সময়ে ভালো পারফরম্যান্স করে সবার দৃষ্টি নিজেদের দিকে নিতে চান? এমন প্রশ্নের উত্তরে জ্যোতি বললেন, 'ছেলে এবং মেয়ে; দুটো দলই কিন্তু বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে। এখানে লাইম লাইট নেওয়ার মতো কিছু দেখছি না। আমরা আমাদের অবস্থান থেকে খেলছি, তারা তাদের অবস্থান থেকে। কিন্তু দিনশেষে দেশের প্রতিনিধিত্ব করছি।'

'উনারা (পুরুষ দল) ভালো করছেন না, উনারা ভালো না করলে অনেক বেশি হাইলাইট হবো, এটা কোনোভাবেই কাম্য না। ছেলেদের ক্রিকেট-মেয়েদের ক্রিকেটে তফাৎ অবশ্যই আছে। তারা তাদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, আমরা আমাদের দিক থেকে। কিন্তু অবশ্যই ভালো খারাপ দিন আসতে পারে। আমরা চাই আমাদের দিক থেকে ভালো করতে, আমাদের মতো করে হাইলাইট হতে। এমন না যে তারা খারাপ করছে, আমরা ভালো করলে হাইলাইট হয়ে যাবো। যে ভালো করছে, তাকেই আপনাদের তুলে ধরা উচিত।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

Related Topics

টপ নিউজ

নিগার সুলতানা জ্যোতি / বাংলাদেশ ক্রিকেট দল / নারী ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘ম্যারাডোনার জন্য উপহার’: মেসি
  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net