Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও

খেলা

ইএসপিএন
15 July, 2026, 10:50 am
Last modified: 15 July, 2026, 11:10 am

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও

ইএসপিএন
15 July, 2026, 10:50 am
Last modified: 15 July, 2026, 11:10 am
ছবি: ফিফা

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ০-২ ব্যবধানে হারের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম স্বীকার নিলেন, এদিন তার দল কৌশলগত দিক থেকে স্পেনের সমকক্ষ ছিল না। তবে স্পেনকে দেওয়া পেনাল্টিতে রেফারি ইভান আরসিদেস বারটন সিসনেরোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশম।

ম্যাচ শেষে ফরাসি কোচ বলেন, 'জয়ের আশা টিকিয়ে রাখতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হতো। দুর্ভাগ্যবশত আমরা সেটা পারিনি।'

ম্যাচের শুরুতেই মিকেল ওয়ারজাবালের পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় স্পেন। এরপর ৫৮ মিনিটে দানি ওলমোর পাস থেকে ব্যবধান বাড়িয়ে স্পেনের জয় কার্যত নিশ্চিত করেন পেদ্রো পোরো।

পোরোর গোলের সময় পর্যন্ত স্পেন আটটি শট নিয়েছিল, তার বিপরীতে ফ্রান্স শট নিয়েছিল মাত্র দুটি। বল দখলের লড়াইয়েও ৬০ শতাংশ ক্ষেত্রে জিতেছে স্প্যানিশরা। পুরো ম্যাচে গোলের জন্য ফ্রান্স মোট ১০টি শট নিয়েছে। তবে এর মধ্যে মাত্র একটি শটই গোলের ১৩ মিটারের মধ্যে থেকে নেওয়া হয়েছিল। আর লক্ষ্যে (অন টার্গেট) শট ছিল মাত্র তিনটি।

দেশম বলেন, 'আজ স্পেন অসাধারণ ডিফেন্ড করেছে। আমাদের নড়াচড়া করার মতো তেমন কোনো জায়গাই দেয়নি ওরা। তার ওপর আমরা কিছু টেকনিক্যাল ভুল করেছি। ফলে ওদের জন্য বড় সমস্যা তৈরি করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আগের ম্যাচগুলোতে আমরা যে মানের খেলা দেখিয়েছি, আজ আমাদের টেকনিক্যাল লেভেল তার চেয়ে অনেকটাই নিচে ছিল।'

ছবি: রয়টার্স

টুর্নামেন্টে ফ্রান্সের প্রথম ছয় ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিস—এই ফরোয়ার্ড ত্রয়ী মিলে ১৩ গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০ গোল। কিন্তু স্পেনের জমাট রক্ষণের সামনে তারা এতটাই বোতলবন্দি ছিলেন যে তিনজন মিলে শট নিতে পেরেছেন মাত্র পাঁচটি—যাতে এক্সপেক্টেড গোল (এক্সজি) ছিল ০.১৫!

ফরাসি কোচের পর্যবেক্ষণ, 'আমাদের পাসিং কম্বিনেশন আর সিকোয়েন্সের তুলনায় ওরা অনেক দ্রুত ম্যাচের গতিপ্রকৃতি পড়তে পারে, মাঝপথে পাস আটকেও দিতে পারে। আমরা এর কোনো সমাধানই বের করতে পারিনি। আমি বলতে চাই না যে, আমাদের আক্রমণের ধার ও কৌশলগত সামর্থ্য হঠাৎ উধাও হয়ে গেছে। সাধারণত এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।'

দেশ মনে করেন, বিপক্ষ হিসেবে স্পেনের পারফরম্যান্সেরও প্রশংসা প্রাপ্য। তিনি বলেন, 'প্রতিপক্ষের কৃতিত্বকেও খাটো করে দেখার উপায় নেই। আমরা যা করেছি, তার সবটাই যে খারাপ, তা নয়। আমাদের এতদিনের অর্জনগুলোকে মুছেও ফেলছি না। তবে আমি আবারও বলব: স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এরকম একটা ম্যাচে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে হবে। আজ রাতে ফ্রান্সের খেলা সেই পর্যায়ে ছিল না।'

এ সময় রেফারি ইভান আরসিদেস বারটন সিসনেরোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দেশম।

ছবি: রয়টার্স

ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওয়ারজাবাল। ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে-র ফাউল থেকে ওই পেনাল্টি আদায় করে নেন লামিন ইয়ামাল।

হেড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন দিনিয়ে। পেনাল্টি বক্সে তিনি বল ক্লিয়ার করতে যাওয়ার মুহূর্তেই পিছন থেকে ছুটে এসে বাধা দেন ইয়ামাল। ফরাসি ডিফেন্ডারের পা লাগার ঠিক আগেই লাফিয়ে ওঠা স্প্যানিশ তরুণের কনুইয়ে লেগেছিল  বল।

দেশম বলেন, 'এখন কিছু বললে মনে হবে হেরে গিয়ে অজুহাত দিচ্ছি। কিন্তু আপনাদের কাছেই আমার প্রশ্ন: সেমিফাইনালের মতো একটা ম্যাচ পরিচালনা করার যোগ্যতা কি এই রেফারির আছে? ওই পেনাল্টিটা তো আছেই, সাথে আরও অনেক কিছুই যোগ হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষোভ নেই, তবে প্রশ্নটা আপনারা নিজেদেরকেই করে দেখুন।'

এই হারের ফলে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার ফরাসি স্বপ্ন অধরা থেকে গেল। ফুটবল ইতিহাসে এই বিরল কীর্তি আছে কেবল পশ্চিম জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) ও ব্রাজিলের (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২)। এটি ছিল ফ্রান্সের টানা তৃতীয় সেমিফাইনাল ও টানা চতুর্থ কোয়ার্টার ফাইনাল যাত্রা। পাশাপাশি বিশ্বকাপের গত ২১টি ম্যাচের নির্ধারিত সময়ে এটি তাদের মাত্র দ্বিতীয় হার।

ছবি: এপি

দেশম বলেন, 'ম্যাচের নিয়ন্ত্রণ আমরা সেভাবে রাখতে পারিনি। প্রতিপক্ষ আমাদের ভুল করতে বাধ্য করেছে। তবে ভুলে গেলে চলবে না, এটা বিশ্বকাপের সেমিফাইনাল। আমাদের দলের দুজনের জন্য এটা ছিল প্রথম অভিজ্ঞতা। এর আগে আমরা যে দারুণ খেলেছি, এই হার তাকে মুছে দিতে পারে না। এতদিনের অর্জনগুলোকে আমি খাটো করতে চাই না।'

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে ফ্রান্স। এই ম্যাচের মধ্য দিয়েই ফরাসি হেড কোচ হিসেবে দিদিয়ের দেশমের ১৪ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। 

স্পোর্টস নেটওয়ার্ক ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বসন্তেই দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান।

Related Topics

টপ নিউজ

ফুটবল / বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / ফ্রান্স / দিদিয়ের দেশম / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net