Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ধুপখোলা মাঠ ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে: মেয়র তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 09:35 am
Last modified: 12 October, 2023, 09:39 am

Related News

  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প
  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান
  • সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু ২ দিনের রিমান্ডে

ধুপখোলা মাঠ ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে: মেয়র তাপস

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 09:35 am
Last modified: 12 October, 2023, 09:39 am
ছবি-টিবিএস

ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ নিয়ে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের (ফিফা) স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদ জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর গেন্ডারিয়ায় নবনির্মিত ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র তাপস গণমাধ্যমের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, "আমরা সকল প্রতিবন্ধকতা দূর করে ঢাকাবাসীকে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ উপহার দিতে সক্ষম হয়েছি। এখানে ফুটবল মাঠের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে, ভলিবল কোর্ট করা হয়েছে, ক্রিকেট অনুশীলনের জন্য পিচ করা হয়েছে। এভাবেই আমরা এখানে অনেকগুলো খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছি। এখানে একটি গ্যালারি রয়েছে। প্রয়োজন হলে আমরা এখানে অস্থায়ী গ্যালারিও নির্মাণ করে দিবো। এই মাঠটাকে আমরা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব, সংরক্ষণ করব এবং পরিচালনা করব। আমরা আশাবাদী, এই মাঠটি ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে।"

এই মাঠকে কেন্দ্র করে পুরান ঢাকায় নতুন জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আমরা পরিকল্পনা করেছিলাম, একটি হলেও আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ প্রতিষ্ঠা করব এবং এই ঐতিহাসিক ধুপখোলা মাঠে আমরা সেটা করতে পেরেছি। সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই খেলার মাঠে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব- এই মাঠে তাদের অনুশীলন করার আগ্রহ দেখিয়েছে। আমি মনে করি, এই মাঠকে কেন্দ্র করে যে আগ্রহ-স্পৃহা তৈরি হয়েছে এর মাধ্যমে পুরাতন ঢাকায় আবার একটি নবজাগরণ সৃষ্টি হলো।"

বহু বাধা অতিক্রম করে এই মাঠ প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার তাপস বলেন, "এই মাঠটি নিয়ে অনেক কুচক্রী মহল বিভিন্ন ধরনের পাঁয়তারা করেছিল। বিভিন্নভাবে দখল ও ভাগাভাগি করার পাঁয়তারা করেছিল। এই এলাকার সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, এই এলাকার কাউন্সিলর সহ সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ এবং এই এলাকার সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে আমরা সকল বাধা উপেক্ষা করে এই মাঠ প্রতিষ্ঠা করতে পেরেছি।"

এর আগে ঢাদসিক মেয়র মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। প্রীতি ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।

পরে ঢাদসিক মেয়র সংলগ্ন সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ৪৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি গণমাধ্যমের সাথে কথা বলেন।

করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের অঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ঢাদসিক'র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ সহ কমিটির সদস্যবৃন্দ এবং সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

ধুপখোলা মাঠ / মেয়র তাপস / ধুপখোলা / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প
  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান
  • সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু ২ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net