Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
কর ফাঁকি মামলায় নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে খালাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 September, 2023, 01:30 pm
Last modified: 12 September, 2023, 01:48 pm

Related News

  • সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান
  • বছরের পর বছর ধরে কর ফাঁকি: প্রায় ১৫ হাজার কোটি টাকার গোপন সম্পদ শনাক্ত
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ৭৫ কোটি টাকা কর ফাঁকির মামলা
  • ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, ৩ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

কর ফাঁকি মামলায় নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে খালাস

মারিয়া রেসা এবং তার নিউজ সাইট র‍্যাপলার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কড়া সমালোচক হিসেবে পরিচিত।
টিবিএস ডেস্ক
12 September, 2023, 01:30 pm
Last modified: 12 September, 2023, 01:48 pm
ছবি-সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা এবং তার সংবাদ প্রতিষ্ঠান র‌্যাপলারকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আরেকটি কর ফাঁকি মামলায় অব্যাহতি দিয়েছেন দেশটির আদালত। খবর রয়টার্সের।

রেসার এ অব্যাহতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতার জন্য আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। 

২০২১ সালে আরেকজন রাশিয়ান সাংবাদিকের সাথে শান্তিতে নোবেল জেতেন মারিয়া। রেসা এবং তার নিউজ সাইট র‍্যাপলার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কড়া সমালোচক হিসেবে পরিচিত।

রায় ঘোষণার পর সাংবাদিকদের রেসা বলেন, তার বেকসুর খালাস দেশটির ব্যবসায়ী গোষ্ঠীর জন্য ইতিবাচক বার্তা প্রেরণ করবে। 

রেসা আরও বলেন, "এই অব্যাহতি প্রমাণ করে যে আদালত ব্যবস্থা এখনও তৎপর। বাকি অভিযোগগুলোও খারিজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস।"

নয় মাস আগেও একই ধরনের আরেকটি কর মামলায় অব্যাহতি পেয়েছিলেন মারিয়া রেসা।

২০১৮ সালে ফিলিপাইন সরকার মারিয়া রেসা এবং র‍্যাপলারের বিরুদ্ধে কর জালিয়াতির মামলা দায়ের করে।

অভিযোগ আনা হয়, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে লেনদেনের যে রসিদ দেখানো হয়েছে তাতে করযোগ্য আয় থাকলেও প্রতিষ্ঠানটি সে আয় প্রদর্শন করেনি।

২০২০ সালে ফিলিপাইনের সরকারী সংস্থাগুলো তার নিউজ সাইটের বিরুদ্ধে সাইবার মানহানির একাধিক মামলাও দায়ের করে। তবে রেসা সেই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। 

৫৯ বছর বয়সী এই গণমাধ্যমকর্মী বর্তমানে জামিনে রয়েছেন।

১৪ মাস ধরে ক্ষমতায় থাকা ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অবশ্য বলেছেন তিনি আদালতে র‌্যাপলারের বিরুদ্ধে মামলাগুলোয় হস্তক্ষেপ করবেন না।

রেসার আইনজীবীদের একজন ফ্রান্সিস লিম জানান, তাদের আশা ছিল সর্বশেষ অব্যাহতির রায়টি অন্যান্য মামলাও খারিজ করে দেবে।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স বা গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৩২তম অবস্থানে রয়েছে ফিলিপাইন। সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ, সাংবাদিকদের সমালোচনা এবং ক্রমাগত হয়রানি সত্ত্বেও দেশটির গণমাধ্যমকে অত্যন্ত প্রাণবন্ত (ভাইব্রেন্ট) হিসেবে বর্ণনা দেওয়া হয়েছে সূচকে। 

Related Topics

টপ নিউজ

মারিয়া রেসা / র‌্যাপলার / কর ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান
  • বছরের পর বছর ধরে কর ফাঁকি: প্রায় ১৫ হাজার কোটি টাকার গোপন সম্পদ শনাক্ত
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ৭৫ কোটি টাকা কর ফাঁকির মামলা
  • ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, ৩ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net