Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ আরও ২ মাস বাড়ল: এরদোয়ান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2023, 10:20 pm
Last modified: 17 May, 2023, 10:31 pm

Related News

  • সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি ‘হাতের নাগালে’ বলে দাবি ইরানের; কূটনীতিতে ভরসা ট্রাম্পের

কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ আরও ২ মাস বাড়ল: এরদোয়ান

এ চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্য বহির্বিশ্বে রপ্তানি করা হয়। আগামীকাল বৃহস্পতিবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। খবর রয়টার্স-এর।
টিবিএস ডেস্ক
17 May, 2023, 10:20 pm
Last modified: 17 May, 2023, 10:31 pm
কৃষ্ণ সাগর চুক্তির আওতায় পরিদর্শনের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি জাহাজ। ১১ ডিসেম্বর, ২০২২। ছবি: রয়টার্স/ইয়োরুক ইসিক

কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (১৭ মে) এক টেলিভিশন বক্তৃতায় তিনি এ তথ্য জানান। চুক্তির অধীনে থাকা একটি ইউক্রেনীয় বন্দর থেকে সর্বশেষ জাহাজটি ছেড়ে যাওয়ার পর মেয়াদ বাড়ানোর এ খবর জানা গেল।

এ চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্য বহির্বিশ্বে রপ্তানি করা হয়। আগামীকাল বৃহস্পতিবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

নিজের বক্তব্যে এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের দুই নেতা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই মেয়াদ বৃদ্ধির খবরের বিষয়ে পরে মন্তব্য করবেন।

জাতিসংঘ ও তুরস্ক গত বছরের জুলাই মাসে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মধ্যস্থতা করে। প্রাথমিকভাবে চুক্তিটি করা হয়েছিল ১২০ দিনের জন্য।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। কিন্তু দেশটির ওপর রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

গত নভেম্বরে আরও ১২০ দিনের জন্য মস্কো চুক্তি বাড়াতে সম্মত হয়। এরপর ২০২৩ সালের মার্চে নতুন করে ৬০ দিনের জন্য তথা ১৮ মে পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায়। তবে রাশিয়া এর সঙ্গে তাদের কৃষিপণ্য রপ্তানিবিষয়ক কিছু শর্তও জুড়ে দেয়।

কৃষ্ণ সাগরের শস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে প্রায় ৩০.৩ মিলিয়ন মেট্রিক টন শস্য ও খাদ্যদ্রব্য সারাবিশ্বে রপ্তানি করা হয়েছে।

এর মধ্যে প্রায় ছয় লাখ ২৫ হাজার মেট্রিক টন ছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আফগানিস্তান, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, ও ইয়েমেনে পাঠানো সহায়তা।

Related Topics

টপ নিউজ

কৃষ্ণ সাগর / শস্য / রাশিয়া-ইউক্রেন / চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি ‘হাতের নাগালে’ বলে দাবি ইরানের; কূটনীতিতে ভরসা ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net