Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা বিনামূল্যে তাদের শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 December, 2022, 09:55 pm
Last modified: 28 December, 2022, 09:59 pm

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা বিনামূল্যে তাদের শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন

যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের বিনামূল্যে প্রজনন সেবা দেওয়ার জন্য হেলথ ইনস্যুরেন্স তৈরি ও জিনগত উপাদান সংরক্ষণের জন্য ক্রায়োব্যাংকে তৈরির বিষয়ে এক অনুরোধে সাড়া দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
টিবিএস ডেস্ক
28 December, 2022, 09:55 pm
Last modified: 28 December, 2022, 09:59 pm
মারিওপোলে রাশিয়ান সেনাদল। ফাইল ছবি। সূত্র: ওলগা মালটসেভা/এএফপি/গেটি ইমেজেস

ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ান সৈন্যরা বিনামূল্যে 'স্পার্ম ফ্রিজিং'-এর মাধ্যমে তাদের শুক্রাণু ক্রায়োব্যাংকে সংরক্ষণ করতে পারবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

রাশিয়ান ইউনিয়নস অব লইয়ার্স-এর প্রেসিডেন্ট ইগর ত্রুনভ জানিয়েছেন, 'আংশিক মোবিলাইজেশনের অংশ হিসেবে যেসব পরিবার থেকে সামরিক সেবার জন্য সদস্য নেওয়া হয়েছে, তারা প্রজনন সেবা ও জৈবিক উপাদানগুলো ক্রায়োব্যাংকে সংরক্ষণের বিনামূল্যের সুবিধা পাবেন।'

ত্রুনভ জানিয়েছেন, যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের বিনামূল্যে প্রজনন সেবা দেওয়ার জন্য হেলথ ইনস্যুরেন্স তৈরি ও জিনগত উপাদান সংরক্ষণের জন্য ক্রায়োব্যাংকে তৈরির বিষয়ে এক অনুরোধে সাড়া দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২২-২০২৪ সালে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া এ নাগরিকদের শুক্রাণু সংরক্ষণের জন্য ফেডারেল বাজেট থেকে অর্থ গ্রহণ করে প্রকল্পটি পরিচালনা সম্ভব বলে সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত নভেম্বরে একজন মার্কিন সামরিক প্রধান জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনের ক্ষেত্রেও সংখ্যাটি একই।

সেপ্টেম্বর মাসে রাশিয়া আরও ৩০০,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে সশস্ত্রবাহিনীতে ভর্তি করায়। এছাড়া রাশিয়া লুহানস্কে নিয়মিত রিজার্ভ সেনা আনছে বলে সম্প্রতি দাবি করেছে ইউক্রেন।

বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর অনেক সামরিক-বয়সী রাশিয়ান নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যান।

বিভিন্ন প্রতিবেশী দেশের তথ্য মোতাবেক, সেপ্টেম্বরের ২৮ তারিখের মধ্যে ২০০,০০০ রাশিয়ান দেশ ছেড়ে জর্জিয়া, কাজাখস্তান, ও ইউরোপীয় ইউনিয়নে চলে গিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ক্রায়োব্যাংক / শুক্রাণু / রাশিয়ান সামরিক বাহিনী / শুক্রাণু সংরক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net