Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 

আন্তর্জাতিক

বিবিসি
26 March, 2026, 02:10 pm
Last modified: 26 March, 2026, 02:11 pm

Related News

  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • সংঘাত শেষ পর্যায়ে, ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চাই: সহযোগীদের ট্রাম্প
  • কূটনীতির বিষয়ে ট্রাম্পের দাবি ‘বিশ্বাসযোগ্য নয়’: ইরানের কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সফরের তারিখ নিশ্চিত করে জানান, সফর পেছানোর অনুরোধটি শি জিনপিং বুঝেছেন এবং তা মেনে নিয়েছেন।
বিবিসি
26 March, 2026, 02:10 pm
Last modified: 26 March, 2026, 02:11 pm
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স

চলতি বছরের ১৪-১৫ মে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে পূর্বনির্ধারিত এই গুরুত্বপূর্ণ সফরটি আগে স্থগিত করা হয়েছিল।

গত প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

এ ছাড়া চলতি বছরের শেষের দিকে ওয়াশিংটন ডিসিতে শি জিনপিংকে স্বাগত জানানোর পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "এই ঐতিহাসিক সফরগুলোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সফরের তারিখ নিশ্চিত করে জানান, সফর পেছানোর অনুরোধটি শি জিনপিং বুঝেছেন এবং তা মেনে নিয়েছেন।

বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, "প্রেসিডেন্ট শি বুঝেছেন যে চলমান সামরিক অভিযানের সময় প্রেসিডেন্টের এখানে থাকা খুবই গুরুত্বপূর্ণ।"

তবে ট্রাম্প যে তারিখ উল্লেখ করেছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। সাধারণত চীন আগেভাগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরসূচি প্রকাশ করে না। তবে চলতি মাসের শুরুর দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্পের সফরের সময়সূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে।

মূলত ৩১ মার্চ এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তা পিছিয়ে দেওয়া হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। পাশাপাশি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন ট্রাম্প, তখন তিনি প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ছিলেন।

ট্রাম্প ও শি জিনপিংয়ের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায়, এপেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / চীন সফর / যুক্তরাষ্ট্র-চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • সংঘাত শেষ পর্যায়ে, ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চাই: সহযোগীদের ট্রাম্প
  • কূটনীতির বিষয়ে ট্রাম্পের দাবি ‘বিশ্বাসযোগ্য নয়’: ইরানের কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net