Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
রুশ পতাকাবাহী ট্যাংকার জব্দ: মার্কিন বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক

আরটি
08 January, 2026, 10:15 am
Last modified: 08 January, 2026, 10:19 am

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

রুশ পতাকাবাহী ট্যাংকার জব্দ: মার্কিন বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার

জাহাজটিকে ‘মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের’ অভিযোগে আটক করা হয়েছে।
আরটি
08 January, 2026, 10:15 am
Last modified: 08 January, 2026, 10:19 am
ছবি: রয়টার্স

আটলান্টিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আইসল্যান্ডের কাছে পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানের সময় কাছাকাছি একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ অবস্থান করছিল বলে বুধবার (৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা।

এদিকে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকেও নিশ্চিত করা হয়েছে, তেলবাহী ট্যাংকার 'মেরিনেরা' মার্কিন সামরিক বাহিনী জব্দ করেছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জাহাজটি নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দেয়। পুর্বে 'বেলা ১' নামে পরিচিত এই জাহাজটিকে 'মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের' অভিযোগে আটক করা হয়েছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কোনো রাষ্ট্রের জলসীমার বাইরে উন্মুক্ত সমুদ্রে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা ট্যাংকারটিতে আরোহণ করেন। এরপর থেকেই জাহাজটির সঙ্গে তাদের 'যোগাযোগ বিচ্ছিন্ন' হয়ে গেছে।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, '২০২৫ সালের ২৪ ডিসেম্বর মেরিনেরা জাহাজটি রুশ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সাময়িকভাবে রাশিয়ার পতাকা ব্যবহারের অনুমতি পেয়েছিল।' তারা আরও উল্লেখ করেছে, জাহাজটির ওপর এই পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনসিএলওএস) লঙ্ঘনের শামিল, যা আন্তর্জাতিক জলসীমায় অবাধ জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্যাংকারটির পরিস্থিতির ওপর 'তীক্ষ্ণ নজর রাখছে'। জাহাজটির ক্রুদের মধ্যে রাশিয়ান নাগরিকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আটক নাবিকদের সঙ্গে 'মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ' নিশ্চিত করার এবং তাদের 'যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়ার অনুমতি' দেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাংকারটি গত বছরের শেষ দিকে ভেনেজুয়েলার কাছাকাছি যাওয়ার চেষ্টার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নজরে আসে। সে সময় মার্কিন কোস্টগার্ড জাহাজটিতে ওঠার চেষ্টা করলেও ক্রুরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি। পরে জাহাজটি দিক পরিবর্তন করে আটলান্টিক মহাসাগরের দিকে চলে যায়। গত মাসে জাহাজটি নাম পরিবর্তন করে রাশিয়ার পতাকাতলে নিবন্ধিত হয়।

Related Topics

টপ নিউজ

জাহাজ / ট্যাংকার / জব্দ / রাশিয়া / জাতিসংঘ / সমুদ্র আইন / মার্কিন সামরিক বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net