Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
রেললাইন নাশকতার অভিযোগে সর্বশেষ রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের

আন্তর্জাতিক

আরটি
20 November, 2025, 09:40 am
Last modified: 20 November, 2025, 09:40 am

Related News

  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

রেললাইন নাশকতার অভিযোগে সর্বশেষ রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের

কনস্যুলেট বন্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, মস্কোও একই পদক্ষেপ নেবে এবং ‘রাশিয়ায় পোল্যান্ডের কূটনৈতিক-কনস্যুলার উপস্থিতি’ কমিয়ে দেবে।
আরটি
20 November, 2025, 09:40 am
Last modified: 20 November, 2025, 09:40 am
সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের কয়েকটি রেলওয়েতে নাশকতার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফাইল ছবি: এএফপি

সম্প্রতি পোল্যান্ডে পরপর কয়েকটি রেলওয়েতে নাশকতার ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ রাশিয়াকে দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লো সিকোরস্কি দেশটিতে অবশিষ্ট সর্বশেষ রুশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কনস্যুলেটটি গডানস্ক শহরে অবস্থিত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিকোরস্কি বুধবার পোলিশ পার্লামেন্টে এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, পোল্যান্ড রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছা পোষণ করে না।

কনস্যুলেট বন্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, মস্কোও একই পদক্ষেপ নেবে এবং 'রাশিয়ায় পোল্যান্ডের কূটনৈতিক-কনস্যুলার উপস্থিতি' কমিয়ে দেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'পোল্যান্ডের সঙ্গে আমাদের সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে গেছে।' তার মতে, পোল্যান্ড এমনভাবে আচরণ করছে যেন তারা রাশিয়ার সঙ্গে কনস্যুলার বা কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। পেসকভ আরও বলেন, পোল্যান্ডের এই সিদ্ধান্তের সঙ্গে 'সাধারণ জ্ঞানের কোনো সম্পর্ক নেই'।

বর্তমানে পোল্যান্ডের মস্কোতে একটি দূতাবাস ও কনস্যুলার বিভাগ রয়েছে। পাশাপাশি সাইবেরিয়ার ইরকুটস্কে একটি কনস্যুলেটও আছে।

ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা পরিবহনের জন্য ব্যবহৃত লাইনে রোববার ও সোমবার দুটি রেলওয়েতে নাশকতার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, অন্তত একটি ঘটনায় সামরিক-গ্রেডের 'সি৪' বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। পরে কর্তৃপক্ষ দুজন ইউক্রেনীয়কে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে এবং অভিযোগ করে, দুজনই রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করত এবং হামলার পর বেলারুশে পালিয়ে গেছে।

পেসকভ অবশ্য এই ঘটনাগুলোর সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা অস্বীকার করেন।

রাজধানী ওয়ারশ-এর একটি শপিং মলে গত বছরের মে মাসের একটি অগ্নিকাণ্ডের ঘটনায় মস্কোর 'সম্পৃক্ততার অভিযোগে' ক্রাকোভে অবস্থিত রাশিয়ান কনস্যুলেট চলতি বছরের মে মাসে বন্ধ করে দেয় পোল্যান্ড।

এর জবাবে রাশিয়া জুলাই মাসে পোল্যান্ডের কালিনিনগ্রাদে অবস্থিত কনস্যুলেটটি বন্ধের আদেশ দেয়।

গত অক্টোবরে ওয়ারশ পোজনানে অবস্থিত রুশ কনস্যুলেটটি বন্ধ করে দেয়। তার প্রতিক্রিয়ায় মস্কো ডিসেম্বরে সেন্ট পিটার্সবার্গে অবস্থিত পোলিশ কনস্যুলেট জেনারেলটি বন্ধ করে দেয়।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / পোল্যান্ড / নাশকতা / কনস্যুলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net