Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জাপানের সঙ্গে বাণিজ্য ও বিরল খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্রের, সম্পর্কের 'সোনালী যুগের' সূচনা করলেন ট্রাম্প-তাকাইচি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 October, 2025, 10:05 am
Last modified: 28 October, 2025, 10:09 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

জাপানের সঙ্গে বাণিজ্য ও বিরল খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্রের, সম্পর্কের 'সোনালী যুগের' সূচনা করলেন ট্রাম্প-তাকাইচি

বৈঠকের শুরুতে তাকাইচি বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোটে’ পরিণত হয়েছে।
টিবিএস ডেস্ক
28 October, 2025, 10:05 am
Last modified: 28 October, 2025, 10:09 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি স্বাক্ষরিত নথিপত্র ধরে আছেন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সদ্য দুটি চুক্তি স্বাক্ষর করেছেন। তার মধ্যে একটি প্রথম চুক্তির মাধ্যমে জাপান যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এ চুক্তিকে তাদের সম্পর্কের 'সোনালী যুগ' বলে অভিহিত করছেন দুই নেতা। অপরদিকে দুই দেশের মধ্যে বিরল খনিজ সম্পদ নিয়েও গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। খবর বিবিসির।

দুই নেতা কিছুক্ষণ আগেই এই চুক্তিগুলোতে স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষরিত নথি হাতে ছবি তুলেছেন।

প্রথম চুক্তিটি দীর্ঘদিনের মিত্র এই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে করা হয়েছে। আর দ্বিতীয় চুক্তিটি বিরল খনিজ উপাদানের সরবরাহ নিশ্চিত করতে একটি কাঠামো নির্ধারণ করেছে, যা উভয় দেশের শিল্প ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত মঙ্গলবার টোকিওতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্র-জাপান জোটকে ঘিরে একটি 'নতুন সোনালী যুগ' গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

বৈঠকের শুরুতে তাকাইচি বলেন, দুই দেশের সম্পর্ক এখন 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোটে' পরিণত হয়েছে। তিনি এসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেন।

জাপান সরকারের এক সূত্র জানায়, তাকাইচি ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করেছেন যে তিনি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ইচ্ছা পোষণ করছেন।

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সদ্য স্বাক্ষরিত 'নতুন সোনালী যুগ'-এর চুক্তিতে বলা হয়েছে, এটি এ বছরের শুরুর দিকে দীর্ঘদিনের দুই মিত্রদেশের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিগুলোর ওপর ভিত্তি করে গঠিত, যেগুলো কৌশলগত বিনিয়োগ ও যৌথ জাতীয় স্বার্থ নিয়ে ছিল।

এই চুক্তিপত্রে দুই নেতা—ডোনাল্ড ট্রাম্প ও সানায়ে তাকাইচি—দুই দেশের 'দ্রুত ও ধারাবাহিক প্রচেষ্টায় সন্তোষ' প্রকাশ করেছেন এবং এই 'গুরুত্বপূর্ণ চুক্তি' বাস্তবায়নে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

চুক্তিটি দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বিশ্বব্যাপী সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়া এতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ও তাকাইচি সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের নির্দেশ দিয়েছেন যেন তারা ক্রমবর্ধমান যুক্তরাষ্ট্র-জাপান জোটের এই 'নতুন সোনালী যুগ' এগিয়ে নিতে আরও পদক্ষেপ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বিরল খনিজ উপাদানের সরবরাহ ও উৎপাদন বাড়াতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এই চুক্তির মাধ্যমে দুই দেশ নীতিমালা, বাণিজ্যিক ব্যবস্থা ও সমন্বিত বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদনে সহযোগিতা করবে।

ওয়াশিংটন বর্তমানে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহের আরও বিকল্প উৎস খুঁজতে কাজ করছে, যাতে চীনের ওপর নির্ভরশীলতা কমানো যায়। চীন বর্তমানে এসব খনিজ প্রক্রিয়াকরণে প্রায় একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে এবং সম্প্রতি সেগুলোর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই ধরনের একাধিক চুক্তি করেছে—যেসব খনিজ উপাদান অধিকাংশ ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য অপরিহার্য।

অন্যদিকে, জাপানে বিরল খনিজ উপাদানের পর্যাপ্ত মজুত থাকলেও তার বেশির ভাগই সমুদ্রের তলায় অবস্থিত, যার খনন কঠিন ও ব্যয়বহুল।

Related Topics

টপ নিউজ

জাপান / নতুন প্রধানমন্ত্রী / সানায়ে তাকাইচি / যুক্তরাষ্ট্র / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / সোনালী যুগের চুক্তি / চুক্তি সাক্ষর / বিরল খনিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net