Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে না, তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
27 October, 2025, 08:00 pm
Last modified: 27 October, 2025, 08:10 pm

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে না, তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হতে পারেন না।
রয়টার্স
27 October, 2025, 08:00 pm
Last modified: 27 October, 2025, 08:10 pm

২৪ অক্টোবর, ২০২৫; এশিয়া সফর শুরুর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি, ফলে হোয়াইট হাউসে তাঁর সময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা নতুন করে উসকে উঠেছে।

বর্তমানে এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মালয়েশিয়া থেকে টোকিওগামী এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ সোমবার (১৪ অক্টোবর) তিনি এসব কথা বলেছেন।

ট্রাম্প আগেও সংবিধানসিদ্ধ দুই মেয়াদের সীমা অতিক্রম করে ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন— কখনও জনসভায় রসিকতার ভঙ্গিতে, কখনও "ট্রাম্প ২০২৮" লেখা টুপি পরে সমর্থকদের উত্তেজিত করে। তাঁর কিছু ঘনিষ্ঠ সহযোগী এ ধরনের ইঙ্গিতকে গুরুত্ব সহকারে নিয়েছেন, এমনকি তাঁরা এ নিয়ে আইনি বা রাজনৈতিক উপায় অনুসন্ধানের কথাও বলেছেন—যদিও অধিকাংশ সাংবিধানিক বিশেষজ্ঞ এ ধারণাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হতে পারেন না।

তবে কিছু সমর্থক প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প যদি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট পরে পদত্যাগ করেন, তবে তিনি পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন।

সমর্থকদের এমন প্রস্তাবের বিষয়ে ট্রাম্প বলেছেন, "আমার যদি সেটা করার সুযোগ-ও থাকে, তবু আমি সেটা করব না। এটা খুব বেশি 'কিউট'। আমি মনে করি, মানুষ এটা পছন্দ করবে না। এটা খুব সুন্দর একটা কৌশল মনে হলেও, ঠিক নয়।"

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনের অযোগ্য, সংবিধানের ১২তম সংশোধনীর কারণে তিনি ভাইস প্রেসিডেন্ট পদেও প্রার্থী হতে পারবেন না। ওই সংশোধনীতে বলা হয়েছে, "যে ব্যক্তি প্রেসিডেন্ট পদে সাংবিধানিকভাবে অযোগ্য, সে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদেও অযোগ্য।"

"আমার জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে"

তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, "আমি তা খুবই পছন্দ করব। এখন আমার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে।"

একজন সাংবাদিক জিজ্ঞেস করলে, তিনি কি তৃতীয় মেয়াদের সম্ভাবনাকে নাকচ করছেন না, ট্রাম্প পাল্টা বলেন, "আমি নাকচ করছি না? সেটা আপনাদেরই বলতে হবে।"

আরেক সাংবাদিক জানতে চান, তিনি কি আদালতে গিয়ে তৃতীয় মেয়াদের বৈধতা নিয়ে লড়াই করবেন? জবাবে ট্রাম্প বলেন, "আসলে আমি এটা নিয়ে এখনো ভাবিনি।"

ট্রাম্প আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয়েই "চমৎকার মানুষ", এবং ২০২৮ সালে তারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।

"যদি তারা একসঙ্গে কাজ করে, তবে সেটা হবে অপ্রতিরোধ্য," বলেন ট্রাম্প। রুবিও, যিনি বিমানের কেবিনে তাঁর পেছনে দাঁড়িয়ে ছিলেন, হেসে মাথা নিচু করেন এবং ট্রাম্প যখন ভ্যান্সের কথা বলেন, তখন মাথা নেড়ে সম্মতি জানান।

তৃতীয় মেয়াদ নিয়ে ট্রাম্পের বক্তব্য রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। দলের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ সহযোগী এখনো চান তিনি ক্ষমতায় থাকুন।

গত সপ্তাহে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ ও পডকাস্টার স্টিভ ব্যানন বলেন, ২২তম সংশোধনীকে এড়িয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি সেটির সঙ্গে জড়িত।

"ট্রাম্প ২০২৮ সালেও প্রেসিডেন্ট থাকবেন—মানুষকে এখন থেকেই সে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে," বলেন ব্যানন। "সঠিক সময়ে আমরা পরিকল্পনাটি প্রকাশ করব। কিন্তু এটা নিশ্চিত, পরিকল্পনা আছে।"

তিনি আরও বলেন, ট্রাম্প "দিব্য ইচ্ছার বাহক"— এটি এমন একটি অভিব্যক্তি যা ট্রাম্প নিজেও অতীতে বেশ কয়েকবার নিজের সম্পর্কে ব্যবহার করেছেন।  

 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / প্রেসিডেন্ট নির্বাচন / ২০২৮

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net