Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!

আন্তর্জাতিক

সিএনএন
27 October, 2025, 07:55 pm
Last modified: 27 October, 2025, 10:46 pm

Related News

  • ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম সফল রোবটিক সার্জারি সম্পন্ন
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড

১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!

রিপোর্ট অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই কিশোর ৮০ থেকে ১০০টি নিওডাইমিয়াম চুম্বক গিলে ফেলেছিল, যার প্রত্যেকটি ছিল ৫ মিলিমিটার লম্বা এবং ২ মিলিমিটার চওড়া।
সিএনএন
27 October, 2025, 07:55 pm
Last modified: 27 October, 2025, 10:46 pm
কিশোরের অন্ত্রে জমে থাকা উচ্চ শক্তির চুম্বকের টুকরোগুলোর এক্স-রে ছবি । সূত্র: নিউজিল্যান্ড মেডিকেল জার্নাল/এএফপি

শখের বশে খেলাটা যে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে, তা হয়তো ভাবতেও পারেনি নিউজিল্যান্ডের ১৩ বছরের এক কিশোর। সম্প্রতি কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং শেষ পর্যন্ত তার অন্ত্রের একটি অংশ কেটে বাদ দিতে হয়েছে। নিউজিল্যান্ডের মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক কেস রিপোর্টে এই চাঞ্চল্যকর ঘটনাটি তুলে ধরা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই কিশোর ৮০ থেকে ১০০টি নিওডাইমিয়াম চুম্বক গিলে ফেলেছিল, যার প্রত্যেকটি ছিল ৫ মিলিমিটার লম্বা এবং ২ মিলিমিটার চওড়া।

এই শক্তিশালী চুম্বকগুলো প্রায়শই প্রাপ্তবয়স্কদের জন্য ডেস্কটপ খেলনা হিসেবে বিক্রি হয়, কিন্তু এগুলো ছোট হলেও গিলে ফেললে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এদের তীব্র চৌম্বকীয় আকর্ষণের কারণে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ একসাথে আটকে যেতে পারে, যার ফলে 'প্রেশার নেক্রোসিস' (অতিরিক্ত চাপের কারণে টিস্যু মরে যাওয়া), অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া বা এমনকি প্রাণঘাতী সংক্রমণের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এই ধরনের ক্ষেত্রে প্রায়শই অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং দীর্ঘমেয়াদী জটিলতা, যেমন দীর্ঘস্থায়ী ব্যথার ঝুঁকি থেকে যায়।

রিপোর্টে বলা হয়েছে, কিশোরটি চার দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা সহ্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়। হাসপাতালে সে ডাক্তারদের জানায় যে, সে প্রায় এক সপ্তাহ আগে চুম্বকগুলো গিলে ফেলেছিল। তবে সে কেন চুম্বকগুলো খেয়েছিল, তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।

স্ক্যান করার পর দেখা যায়, চুম্বকগুলো তার পেটের নিচের ডানদিকে চারটি গুচ্ছে বিভক্ত হয়ে আটকে আছে এবং তাদের চৌম্বকীয় শক্তির কারণে অন্ত্রের বিভিন্ন অংশকে একসাথে টেনে ধরেছে। চুম্বকের উপস্থিতির কারণে কিছু ছবিও বিকৃত হয়ে গিয়েছিল। এরপর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের সময় সার্জনরা দেখতে পান যে, চুম্বকের গুচ্ছগুলো অন্ত্র এবং বৃহদন্ত্রের কিছু অংশে "প্রেশার নেক্রোসিস" সৃষ্টি করেছে। তারা সফলভাবে চুম্বকগুলো অপসারণ করেন, কিন্তু কিশোরটির অন্ত্রের একটি অংশ কেটে বাদ দিতে হয়। হাসপাতালে আট দিন ধরে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

যদিও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে শক্তিশালী চুম্বকের বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, তবুও এর প্রয়োগ একটি বড় চ্যালেঞ্জ। রিপোর্টে বলা হয়েছে, এই চুম্বকগুলো এখনও অনলাইনে কম দামে ব্যাপকভাবে পাওয়া যায় এবং প্রায়শই বয়স যাচাই করার কোনো প্রয়োজন হয় না।

ছেলেটি ডাক্তারদের জানায় যে, সে অনলাইন রিটেইলার 'টেমু' থেকে চুম্বকগুলো কিনেছিল। তবে, সংস্থাটি সিএনএনকে জানিয়েছে যে তারা এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

টেমুর একজন মুখপাত্র বলেন, "সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আমরা জার্নালে প্রকাশিত চুম্বকের ছবিটি পর্যালোচনা করেছি এবং আমাদের প্ল্যাটফর্মে একই ধরনের পণ্যের তালিকা পরীক্ষা করেছি। বর্তমানে উপলব্ধ চুম্বকগুলো নিউজিল্যান্ডের নিয়ম মেনে চলে এবং এই ধরনের পণ্য অন্যান্য বড় অনলাইন এবং ফিজিক্যাল রিটেইলারদের মাধ্যমেও বিক্রি হয়।"

সংস্থাটি আরও যোগ করে, "যদিও এই পণ্যগুলো বিক্রি করা আইনসম্মত, তবে গিলে ফেললে এগুলো বিপজ্জনক হতে পারে এবং আমরা চুম্বকের নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করি।"

যুক্তরাষ্ট্রে, কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন ২০২২ সালে একটি বাধ্যতামূলক সুরক্ষা মান চালু করেছে, যা বিনোদন এবং মানসিক চাপ কমানোর মতো উদ্দেশ্যে তৈরি পণ্যগুলোতে থাকা আলগা বা পৃথকযোগ্য চুম্বকের শক্তি সীমিত করে। সংস্থাটি বিপজ্জনক চুম্বকযুক্ত পণ্যের জন্য একাধিকবার প্রত্যাহারের  আদেশও জারি করেছে এবং এগুলোকে এখনও একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে শ্রেণীবদ্ধ করে।

Related Topics

টপ নিউজ

চুম্বক / অস্ত্রোপচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম সফল রোবটিক সার্জারি সম্পন্ন
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net