Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি

আন্তর্জাতিক

ব্লুমবার্গ, রয়টার্স
16 August, 2025, 03:30 pm
Last modified: 16 August, 2025, 03:32 pm

Related News

  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে

সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি

হোয়াইট হাউসের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ফোনে জেলেনস্কির সঙ্গে আলাপ করেন। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ ছিল ‘দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ’।
ব্লুমবার্গ, রয়টার্স
16 August, 2025, 03:30 pm
Last modified: 16 August, 2025, 03:32 pm
ছবি: র‍য়টার্স

রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনার জন্য আগামী সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, 'শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে কাজ করতে ইউক্রেন আবারও প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠককে সমর্থন করছি।'

তিনি আরও বলেন, আলোচনার প্রক্রিয়ায় ইউরোপকেও অন্তর্ভুক্ত করা উচিত।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।

হোয়াইট হাউসের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ফোনে জেলেনস্কি ও মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে আলাপ করেন। শনিবার ভোরে তিনি ওয়াশিংটনে পৌঁছান।

জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ ছিল 'দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ', যা চলে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে।

বহুল প্রতীক্ষিত ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ বা সমাধান নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে দুই নেতা আলোচনাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন।

অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ এক সূত্রের বরাতে জানিয়েছেন, ফোনালাপে ট্রাম্প ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে আগ্রহী নন; তিনি একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চান।

সূত্রের উদ্ধৃতি দিয়ে রাভিদ আরও জানান, ট্রাম্প বলেছেন, 'আমি মনে করি দ্রুত শান্তিচুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো।' 

ফোনালাপে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড, ইতালি ও যুক্তরাজ্যের নেতারা যোগ দেন। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভলোদমির জেলেনস্কি / ভ্লাদিমির পুতিন / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / ট্রাম্প-পুতিন বৈঠক / ট্রাম্প-জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net