Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: পদত্যাগ করলেন সেই সিইও

আন্তর্জাতিক

দি গার্ডিয়ান
20 July, 2025, 03:50 pm
Last modified: 20 July, 2025, 03:53 pm

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: পদত্যাগ করলেন সেই সিইও

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে 'অ্যাস্ট্রোনোমার' জানায়, “অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে।”
দি গার্ডিয়ান
20 July, 2025, 03:50 pm
Last modified: 20 July, 2025, 03:53 pm
কোল্ডপ্লের কনসার্ট চলাকালে জাম্বোট্রন ক্যামেরায় দৃশ্যবন্দি অ্যান্ডি বায়রন এবং ক্রিস্টিন ক্যাবট। সূত্র : দি গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরায় দৃশ্যবন্দি হয়েছিলেন সফটওয়্যার প্রতিষ্ঠান 'অ্যাস্ট্রোনোমার'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রন এবং প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে পদত্যাগ করেছেন তিনি। 'অ্যাস্ট্রোনোমার' শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে 'অ্যাস্ট্রোনোমার' জানায়, "অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে।"

পোস্টে আরও বলা হয়, "প্রতিষ্ঠার শুরু থেকেই অ্যাস্ট্রোনোমার যে মূল্যবোধ আর সংস্কৃতির ওপর দাঁড়িয়ে, আমরা সেই জায়গাগুলোতে দৃঢ়। আমাদের কর্মকর্তাদের আচরণ ও দায়বদ্ধতায় উদাহরণ তৈরি করতে হয়। সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা হয়নি।"

গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। কনসার্ট চলাকালে বায়রন ও ক্যাবটকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। বড় স্ক্রিনে মুখ ভেসে উঠতেই দুজনেই হঠাৎ ক্যামেরার আড়ালে চলে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই ধরে নেন—তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। সেই জল্পনায় ঘি ঢালেন খোদ কোল্ডপ্লের লিড ভোকাল ক্রিস মার্টিন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, 'এরা হয়তো পরকীয়া করছেন, অথবা অনেক লাজুক।'

এরপর থেকেই ভিডিওটি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। টিভি অনুষ্ঠানেও তা নিয়ে ঠাট্টা শুরু হয়।

গুঞ্জনের কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান 'অ্যাস্ট্রোনোমার' ঘটনাটির পরপর শুক্রবার রাতে এক্স (সাবেক টুইটার)–এ জানায়, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রনকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে।

বায়রন ২০২৩ সাল থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালে কোম্পানির মানবসম্পদ প্রধান হিসেবে যোগ দেন ক্রিস্টিন ক্যাবট। তাকে নিয়োগ দেওয়ার সময় বায়রন বলেছিলেন, "দক্ষতা ব্যবস্থাপনা, কর্মীদের সম্পৃক্ততা এবং কৌশলগত পরিকল্পনায় ক্রিস্টিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের দ্রুতগতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

শনিবারের বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার জানায়, তারা এখন ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে বের হয়ে সামনে এগিয়ে যেতে চায়। বিবৃতিতে বলা হয়, "এই সপ্তাহের আগে পর্যন্ত আমরা ডেটা অপারেশনের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলাম। আধুনিক অ্যানালিটিকস থেকে শুরু করে প্রোডাকশন পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত নানা ক্ষেত্রে ডেটা টিমগুলোকে সহায়তা করে এসেছি।"

তারা আরও বলেন, "ভিডিওটি ভাইরাল হওয়ার পর হয়তো আমাদের নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু আমাদের প্রোডাক্ট কিংবা গ্রাহকদের জন্য আমাদের কাজের ধরন বদলায়নি। আমরা আগের মতোই কঠিন ডেটা ও এআই সংশ্লিষ্ট সমস্যার সমাধানেই নিয়োজিত আছি।

 


অনুবাদ- নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

কোল্ডপ্লে / পরকীয়া / ক্রিস মার্টিন / কনসার্ট / অ্যাস্ট্রোনোমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net