Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদমর্যাদা পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক

রয়টার্স
20 May, 2025, 08:45 pm
Last modified: 20 May, 2025, 08:43 pm

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদমর্যাদা পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শত্রুকে দৃঢ়ভাবে পরাজিত করার ক্ষেত্রে জেনারেল মুনিরের কৌশলগত নেতৃত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ’ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
রয়টার্স
20 May, 2025, 08:45 pm
Last modified: 20 May, 2025, 08:43 pm
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। ফাইল ছবি: এএফপি/বিএসএস

জেনারেল আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদমর্যাদা ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

মঙ্গলবার (২০ মে) দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৬০ বছর পর এই পদে কোনো জেনারেলের পদোন্নতি হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। 

প্রায় তিন দশকের মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সবচেয়ে গুরুতর সামরিক সংঘর্ষের কয়েক দিন পর জেনারেল আসিম মুনিরকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, 'জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শত্রুকে দৃঢ়ভাবে পরাজিত করার ক্ষেত্রে জেনারেল মুনিরের কৌশলগত নেতৃত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ' তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ফিল্ড মার্শাল পদটি একটি আনুষ্ঠানিক পাঁচ-তারকা র্যাঙ্ক, যা অসাধারণ নেতৃত্ব ও যুদ্ধকালীন কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

১৯৬৫ সালে পাকিস্তানি স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান সর্বপ্রথম নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন, এরপর থেকে আর কেউ এই পদমর্যাদা পাননি।

প্রধানমন্ত্রী জানান, নতুন আনুষ্ঠানিক পদমর্যাদায় মুনির সেনাবাহিনী প্রধান হিসেবেই দায়িত্বে থাকবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, চাকরির মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

তবে কতদিন সিধুর চাকরির মেয়াদ বাড়ানো হবে, তা জানানো হয়নি।

একই সঙ্গে মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করার ফলে তার কোনো অবসরের তারিখ থাকবে কি না, তাও বলা হয়নি।

২০২২ সালের নভেম্বর মাসে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুনির।

সাধারণত সেনাপ্রধানের মেয়াদ তিন বছর হলেও, একটি সংসদীয় আইন সংশোধনের মাধ্যমে ২০২৩ সালের নভেম্বরে মুনিরের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

সেনাবাহিনীর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে মুনির বলেন, 'এটি [আমার] ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য সম্মান।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / সেনাপ্রধান / আসিম মুনির / ফিল্ড মার্শাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net