Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
১৯৭১-এর পর একক অভিযানে ভারতের সবচেয়ে বেশি বিমানঘাঁটিতে হামলা পাকিস্তান বিমান বাহিনীর

আন্তর্জাতিক

জিও নিউজ
13 May, 2025, 09:45 pm
Last modified: 13 May, 2025, 09:48 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮

১৯৭১-এর পর একক অভিযানে ভারতের সবচেয়ে বেশি বিমানঘাঁটিতে হামলা পাকিস্তান বিমান বাহিনীর

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উপযুক্ত সময় ও পরিকল্পনার সমন্বয়ে আমরা হামলার পাল্টা জবাব দিয়েছি। এক্ষেত্রে আমরা স্পষ্ট ও দৃঢ় নেতৃত্ব পেয়েছি।’ 
জিও নিউজ
13 May, 2025, 09:45 pm
Last modified: 13 May, 2025, 09:48 pm
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওরঙ্গজেব আহমেদ। ছবি: জিও নিউজ

ভারতের হামলার জবাব বেশ সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)- এমনটাই মনে করেন পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ।

গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'উপযুক্ত সময় ও পরিকল্পনার সমন্বয়ে আমরা হামলার পাল্টা জবাব দিয়েছি। এক্ষেত্রে আমরা স্পষ্ট ও দৃঢ় নেতৃত্ব পেয়েছি।' 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ও নৌ বাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ (অপারেশনস) ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজ।

আওরঙ্গজেব আহমেদের মতে, ১৯৭১ সালের পর এই প্রথম কোনো একক অভিযানে পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) সর্বোচ্চ সংখ্যক ভারতীয় বিমানঘাঁটিকে আক্রমণ করেছে। 

তিনি বলেন, 'আমরা বেসামরিক এলাকা বা স্থাপনায় কোনো ধরনের ক্ষতি না করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে নিশানা করেছি।' 

পাকিস্তানের দ্রুত ও কার্যকর জবাব ভারতের আগ্রাসী আচরণকে 'নতুন স্বাভাবিক পরিস্থিতি' হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা রুখে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্যমতে, 'পাকিস্তান তার আকাশসীমা রক্ষায় অটল। আমরা শক্তি ও সক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।' 

আওরঙ্গজেবের দাবি, পুরো অভিযানের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জাহির আহমাদ বাবর। 

'তিনি (জাহির আহমাদ বাবর) আমাদের তিনটি স্পষ্ট নির্দেশনা দেন— প্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনা, হুমকি মোকাবিলা করা এবং আকাশসীমায় নিয়ন্ত্রণ নিশ্চিত করা', বলেন আওরঙ্গজেব আহমেদ।

তার দাবি, অভিযানের প্রথম ধাপে পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধবিমানগুলোকে আক্রমণ করে। এতে সীমান্তবর্তী ঘাঁটিগুলোর রাফাল বহর কার্যত স্থগিত হয়ে পড়ে। ফলে ভারতের হামলার সুযোগগুলো অনেকটাই সীমিত হয়ে যায়।

আওরঙ্গজেব আরও দাবি করেন, পাকিস্তানের বেসামরিক এলাকাগুলোতে ভারত  ড্রোন হামলা চালিয়েছে।তবে পাকিস্তানের রাডার ও জ্যামিং প্রযুক্তি সব ড্রোন শনাক্ত করে এবং নিষ্ক্রিয় করে ফেলে, যার ফলে সেগুলো অকার্যকর হয়ে পড়ে।

অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ভারত / হামলা / বিমানঘাঁটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net