Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার সুবিধা বছরে একবারে সীমিত করার পরিকল্পনা সরকারের

বাংলাদেশ

রিয়াদ হোসেন
20 May, 2025, 11:30 am
Last modified: 20 May, 2025, 11:35 am

Related News

  • দেশে আসা বেশিরভাগ স্বর্ণই অবৈধ, বলছে এনবিআর; প্রকৃত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান বাজুসের
  • এখন থেকে বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা যাবে না
  • ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার
  • সিলেট বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ
  • প্রায় ২ কেজি সোনাসহ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার সুবিধা বছরে একবারে সীমিত করার পরিকল্পনা সরকারের

বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বছরে যতবার ইচ্ছা ১১৭ গ্রাম বা ১০ ভরি স্বর্ণ আনতে পারেন এবং এতে ৪০ হাজার টাকা কর দিতে হয়। 
রিয়াদ হোসেন
20 May, 2025, 11:30 am
Last modified: 20 May, 2025, 11:35 am
প্রতীকী ছবি/সংগৃহীত

স্বর্ণ আমদানিকে নিরুৎসাহিত করতে ব্যাগেজ রুলসে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী বাজেটে প্রস্তাব রাখা হয়েছে, কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনতে পারবেন না।

বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বছরে যতবার ইচ্ছা ১১৭ গ্রাম বা ১০ ভরি স্বর্ণ আনতে পারেন এবং এতে ৪০ হাজার টাকা কর দিতে হয়। 

এই বিধানে পরিবর্তন এনে বছরে কেবল একবার এই সুবিধা নিতে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনবিআরের কর্মকর্তারা এ প্রস্তাব উত্থাপন করলে তা নীতিগত অনুমোদন পায় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা।

এছাড়া, ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার, এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কিছু কর-সুবিধার বিষয়েও আলোচনায় অনুমোদন পাওয়া গেছে।

এদিকে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতারা বলছেন, আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা। তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলস ব্যবহারে বেশি আগ্রহী। এমনকি অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ঢাকা কাস্টমস হাউজের এক উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "একজন যাত্রী মাসে একাধিকবার বিদেশ গিয়ে এই নিয়মে স্বর্ণ নিয়ে আসছেন। আইনে কোনো বাধা না থাকায় আমরা তাদের থামাতে পারছি না।"

তিনি আরও বলেন, "আমরা এবারের বাজেটে প্রস্তাব দিয়েছি, যেন বছরে একবারের বেশি এই সুবিধা নেওয়া না যায়। এতে ফরমাল চ্যানেলে স্বর্ণ আমদানি বাড়বে এবং সাপ্লাই চেইনের হিসাব রাখা সহজ হবে।"

২০১৮ সালে দেশে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি দেওয়া হলেও তেমন সাড়া পাওয়া যায়নি। ওই বছর থেকে চার বছরে দেশে এসেছে মাত্র ১৪৫ কেজি স্বর্ণ। সংশ্লিষ্টদের মতে, দেশে স্বর্ণের যে বার্ষিক চাহিদা রয়েছে, তার এক শতাংশও বাণিজ্যিকভাবে আমদানি হয়নি।

তবে ব্যাগেজ রুলসের আওতায় প্রতিদিন শত কেজির বেশি স্বর্ণ দেশে প্রবেশ করছে, যা আইনি হলেও আমদানির হিসাব ও নিয়ন্ত্রণের বাইরে থাকছে।

উল্লেখ্য, ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন নারী যাত্রী ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বিনা শুল্কে আনতে পারেন।
 
Related Topics

টপ নিউজ

স্বর্ণ আমদানি / স্বর্ণ চোরাচালান / স্বর্ণ ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • দেশে আসা বেশিরভাগ স্বর্ণই অবৈধ, বলছে এনবিআর; প্রকৃত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান বাজুসের
  • এখন থেকে বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা যাবে না
  • ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার
  • সিলেট বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ
  • প্রায় ২ কেজি সোনাসহ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net