Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 12:05 pm
Last modified: 30 July, 2025, 12:07 pm

Related News

  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা
  • দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হট্টগোল

রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বিতর্কিত রায় দেন খায়রুল হক।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 12:05 pm
Last modified: 30 July, 2025, 12:07 pm
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আজ আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়কে কেন্দ্র করে বেআইনি আদেশ প্রদান, নথিপত্র জালিয়াতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন খায়রুল হক।

শুনানি চলাকালে আদালতে দাঁড়িয়ে খায়রুল হক বলেন, 'ইট'স নট ট্রু' (এটা সত্য নয়)।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে তার রিমান্ড শুনানিকালে তিনি এই মন্তব্য করেন। আদালত এদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল সাড়ে ৯টার দিকে মাথায় হেলমেট, দুই হাতে হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয় এবং ১০ মিনিট পর শুনানি শুরু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক খালেক মিয়া শুনানিতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি বলেন, 'ওনার রায়ের কারণে তিনটি প্রজন্ম ভোট দিতে পারেনি। এ রায় কেন দিয়েছেন? কার নির্দেশে দিয়েছেন? কারা জড়িত—তা জানা দরকার।'

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার শুনানিতে বলেন, 'রিটায়ার্ড হওয়ার ১৬ মাস পর তিনি এই রায় দেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার বানানোর উদ্দেশ্যে তিনি এ রায় দিয়েছেন।'

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, 'সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি সুপ্রিম কোর্টে বিতর্কিত রায় দেন। এই ঘটনায় দণ্ডবিধির ২১৯ ও ২৬৪ ধারায় মামলা হয়েছে। এতে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের একটি পুরোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করতে এই রায় ব্যবহার করা হয়েছে। তাকে রিমান্ডে নিলে শেখ হাসিনা, তার দোসর বিচারপতিরা এবং আন্তর্জাতিক সংশ্লিষ্টতা সম্পর্কেও তথ্য বের করা সম্ভব হবে।'

এই অভিযোগগুলোর জবাবে এ বি এম খায়রুল হক বলেন, 'ইট'স নট ট্রু।'

এদিন শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত আদেশ ২০১১ সালের ৫ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দেওয়া হয়, যেখানে খায়রুল হকের সঙ্গে তিনজন বিচারপতি একমত থাকলেও তিনজন ভিন্নমত পোষণ করেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, ১৬ মাস পর ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর খায়রুল হক ইচ্ছাকৃত, উদ্দেশ্যপ্রণোদিত ও দুর্নীতিমূলকভাবে সংক্ষিপ্ত আদেশকে উপেক্ষা করে আপিল মামলার পূর্ণাঙ্গ রায় লেখেন। এতে তিনি এবং আরও তিন বিচারপতি বেআইনিভাবে রায় প্রকাশ করেন এবং বিচারক হিসেবে লোভ ও বিদ্বেষের বশবর্তী হয়ে জালিয়াতি করেন।

প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করলে ১৩তম সংশোধনী বাতিল ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এতে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, খায়রুল হক শেখ হাসিনার ইচ্ছা পূরণ ও অবসর পরবর্তী পদায়নের লোভে দুর্নীতিমূলকভাবে রায় পরিবর্তন করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

গত ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে এক কিশোর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

এবিএম খায়রুল হক / সাবেক প্রধান বিচারপতি / ইট’স নট ট্রু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • কোলাজ: টিবিএস
    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
    আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ
  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
    চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা
  • দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হট্টগোল

Most Read

1
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

3
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
বাংলাদেশ

আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ

5
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

6
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net