Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
প্রায় দুই ঘণ্টার ট্রাম্প-পুতিনের ফোনালাপ শেষ, আলোচনা ছিল “খোলামেলা ও গঠনমূলক”

আন্তর্জাতিক

সিএনএন, মস্কো টাইমস
19 May, 2025, 11:40 pm
Last modified: 20 May, 2025, 12:02 am

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প

প্রায় দুই ঘণ্টার ট্রাম্প-পুতিনের ফোনালাপ শেষ, আলোচনা ছিল “খোলামেলা ও গঠনমূলক”

তাসের প্রতিবেদনে পুতিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ফোনালাপে তিনি যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়েই ইউক্রেন সংকটের সমাধান চাই। শুধু সবচেয়ে কার্যকর পথগুলো নির্ধারণ করা দরকার।”
সিএনএন, মস্কো টাইমস
19 May, 2025, 11:40 pm
Last modified: 20 May, 2025, 12:02 am
ভ্লাদিমির পুতিন। ছবি: তাস এজেন্সি/ ভায়া মস্কো টাইমস

ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত ফোনালাপ শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আলাপের বিষয়বস্তু ছিল ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য শান্তিচুক্তির পথরেখা।

মার্কিন গণমাধ্যম সিএনএন ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আলাপটি ছিল "খোলামেলা ও গঠনমূলক"।

তাসের প্রতিবেদনে পুতিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ফোনালাপে তিনি যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণ উপায়েই ইউক্রেন সংকটের সমাধান চাই। শুধু সবচেয়ে কার্যকর পথগুলো নির্ধারণ করা দরকার।"

পুতিন বলেন, "আলোচনাটি ছিল অত্যন্ত তথ্যবহুল, খোলামেলা এবং সামগ্রিকভাবে, আমার মতে, খুবই উপযোগী।"

এছাড়া, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন— রাশিয়া ও ইউক্রেনের সরাসরি সংলাপ আবার শুরু করতে সহায়তা করার জন্য।

পুতিন বলেন, "আমরা শত্রুতার অবসান এবং যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান শুনেছি, আর আমার পক্ষ থেকে রাশিয়ার শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা স্পষ্ট করেছি। এখন শুধু দরকার পরবর্তী পদক্ষেপগুলো চিহ্নিত করা।"

এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পরপরই তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

সেখানে তিনি লিখেছেন, "কিছুক্ষণ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার দুই ঘণ্টার ফোনালাপ শেষ হয়েছে। আমি মনে করি আলোচনা অত্যন্ত সফল হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে যুদ্ধ বন্ধের দিকে এগোবে।"

এর আগে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন বলে জানিয়েছে জেলেনস্কির কার্যালয়।

এই ফোনালাপ দুটি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য নতুন কূটনৈতিক প্রয়াস নিচ্ছে। এখন দেখার বিষয়, এসব কথোপকথন বাস্তবে কতটা অগ্রগতি আনতে পারবে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার লক্ষ্য পূরণের জন্য মস্কো এখনো শান্তিপূর্ণ পথকেই পছন্দ করে।

পুতিন ও ট্রাম্পের ফোনালাপের আগে এক বিবৃতিতে পেসকভ জানান, ওয়াশিংটনের মধ্যস্থতাকেই তারা ইতিবাচকভাবে দেখছেন। তাঁর কথায়, "যদি মধ্যস্থতা সত্যিই আমাদের লক্ষ্যগুলো শান্তিপূর্ণভাবে অর্জনে সাহায্য করে, তবে তা অবশ্যই আমাদের কাছে শ্রেয়।"
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ফোনালাপ / ইউক্রেন যুদ্ধ / শান্তি আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net