পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই আছেন। তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা হননি।
তিনি কবে বা কখন রওনা হতে পারেন কিংবা মার্কিন প্রতিনিধিদলের অন্য সদস্যরা রওনা হয়েছেন নাকি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন— সেটিও স্পষ্ট নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, ভ্যান্স ও একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের প্রচেষ্টায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
