ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই কঠোর অবস্থানের কথা জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে দরকষাকষিতে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এর ফলে শেষ পর্যন্ত একটি 'চমৎকার চুক্তি' সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প সরাসরি বলেন, 'আমি এটি (মেয়াদ বৃদ্ধি) করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।'
ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, তিনি দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত ইরানকে একটি চুক্তিতে বাধ্য করতে চাইছেন। এর আগে তিনি দাবি করেছিলেন যে, মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
