Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
‘অপারেশন সিন্দুর’ নামের তাৎপর্য কী?

আন্তর্জাতিক

সিএনএন
07 May, 2025, 10:40 am
Last modified: 07 May, 2025, 10:42 am

Related News

  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

‘অপারেশন সিন্দুর’ নামের তাৎপর্য কী?

ভারত জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংস করা হয়েছে।
সিএনএন
07 May, 2025, 10:40 am
Last modified: 07 May, 2025, 10:42 am
ছবি: এস জয়শঙ্কর/এক্স

ভারত বুধবার (৭ মে) পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।

দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারত 'অপারেশন সিন্দুর' নামটি বেছে নিয়েছে। এটিকে ধর্মীয় প্রতীকে পরিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

'সিন্দুর' শব্দটি এসেছে হিন্দু বিবাহিত নারীদের কপালে ব্যবহৃত লাল সিঁদুর বা গুঁড়ো রঙ থেকে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী দুজনেই অভিযানের এই নাম উল্লেখ করে একটি ছবি এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করেন, যেখানে লাল সিঁদুর দেখা যায়।

পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর লেখেন, 'বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে।' প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হিন্দিতে লেখেন, 'ভারতের জয়'।

ভারত জানিয়েছে, 'অপারেশন সিন্দুর'-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত 'সন্ত্রাসবাদী অবকাঠামো' ধ্বংস করা হয়েছে। এতে দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দেশ পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানের দাবি, তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি জেট ও একটি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ওই পাঁচটি বিমানের মধ্যে তিনটি ছিল ফ্রান্স থেকে কেনা আধুনিক যুদ্ধবিমান রাফায়েল।

অবশ্য ভারত এই দাবিকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ওই ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

এপ্রিলে ওই হামলার পর কয়েকজন নারী স্বামীহারা হন। এর মধ্যে এক নারীর ছবি হামলার পরদিন ভাইরাল হয়, যেখানে তাকে স্বামীর নিথর দেহের পাশে শুয়ে থাকতে দেখা যায়। ছবিটি হামলার শিকারদের যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান উভয়েই কাশ্মীরের একটি একটি অংশ নিয়ন্ত্রণ করে। তবে সম্পূর্ণ অঞ্চলটির ওপর দাবি রেখে দুই দেশ ইতোপূর্বে তিনবার যুদ্ধে জড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / অপারেশন সিন্দুর / ভারত / পাকিস্তানে ভারতের হামলা / পাকিস্তান / সামরিক অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net