Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
কাশ্মীর হামলার পর আরো আতঙ্কে ভারতের মুসলিমরা, দমন-পীড়ন বেড়েছে

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
30 April, 2025, 08:25 pm
Last modified: 30 April, 2025, 08:43 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

কাশ্মীর হামলার পর আরো আতঙ্কে ভারতের মুসলিমরা, দমন-পীড়ন বেড়েছে

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “পহেলগামে ঘটে যাওয়া হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তা কোনওভাবেই সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক হামলার অজুহাত হতে পারে না।”
দ্য নিউ ইয়র্ক টাইমস
30 April, 2025, 08:25 pm
Last modified: 30 April, 2025, 08:43 pm
অধিকৃত কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় কর্তৃপক্ষের গুঁড়িয়ে দেওয়া একটি বসতবাড়ি। পহেলগামের জঙ্গি হামলার পর থেকেই বহু কাশ্মীরির বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। ছবি: শরাফত আলী/ রয়টার্স

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। অভিযোগ উঠেছে, এই হামলাকে কেন্দ্র করে দেশের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন তীব্র করতে ডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সুযোগ নিচ্ছে।

গত সপ্তাহে ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন বাদে- বাকীরা সবাই ছিলেন হিন্দু পর্যটক। ভারত সরকার দাবি করেছে, এই হামলায় পাকিস্তানের মদদ ছিল, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলার জবাবে সন্ত্রাসীদের 'নির্বিচারে ধ্বংস' করার ঘোষণা দিয়েছেন এবং পাকিস্তানে সামরিক হামলার ইঙ্গিতও মেলে তার বক্তব্যে। এরপরেই পাকিস্তানের এক মন্ত্রী মঙ্গলবার জানান, তারা ভারতের সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য প্রস্তুত।

ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির চেষ্টা করেছে, যেমন সিন্ধু চুক্তি বাতিলের মাধ্যমে— আন্তঃসীমান্ত নদীগুলোর পানি সরবরাহে বাধা দেওয়ার হুমকি। তবে দেশের অভ্যন্তরে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন আরও বেড়েছে, যার অজুহাত হিসেবে দেখানো হচ্ছে 'অবৈধ অভিবাসনবিরোধী অভিযান'।

বিভিন্ন রাজ্যে কথিত 'অবৈধ বাংলাদেশি' ও রোহিঙ্গা মুসলমানদের টার্গেট করে অভিযান চালানো হয়েছে। এদের অনেককে 'পাকিস্তানি' বলেও দাগিয়ে দেয়া হয়েছে, যদিও তারা ভারতীয় মুসলিম।

উত্তর প্রদেশ ও কর্ণাটকে মুসলিমদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে 'হেট ক্রাইম' বা সাম্প্রদায়িক ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গুজরাট রাজ্য সরকার আহমেদাবাদের এক মুসলিম বসতিতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২,০০০ ঘরবাড়ি ভেঙে ফেলেছে। ছবি: স্যাম পন্থকী/ এএফপি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় ২ হাজার জনকে আটক করা হয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগে অনেকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরিরা ভারতের অন্যান্য রাজ্যেও হয়রানি ও সহিংসতার মুখে পড়েছেন। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কাশ্মীরি ফেরিওয়ালাদের মারধরের ভিডিও প্রকাশ করছে, এবং তাদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, "পহেলগামে ঘটে যাওয়া হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তা কোনওভাবেই সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক হামলার অজুহাত হতে পারে না।"

তিনি আরও বলেন, "উগ্র জাতীয়তাবাদী টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা উসকে দেওয়া হচ্ছে, যার ফলেই এই সহিংসতা ঘটছে।"

বিশ্লেষকদের মতে, কাশ্মীরি ও মুসলিমদের টার্গেট করে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে— বিজেপি মুসলিম সম্প্রদায়কে আরও বেশি 'অপর' হিসেবে উপস্থাপন করছে, যা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।

হামলার পর দেশের বিভিন্ন শহরে অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানি ও প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। ভারত-অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিভিন্ন শহরে প্রতিনিধি পাঠিয়ে কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

গত ২৩ এপ্রিল উত্তর প্রদেশে এক মুসলিম রেস্তোরাঁকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, এঘটনায় আরও একজন আহত হন। হামলাকারীরা নিজেদের হিন্দু গোষ্ঠীর সদস্য হিসেবে দাবি করে একটি ভিডিও প্রকাশ করে বলেছে, "আমরা ভারতের মাটি ছুঁয়ে শপথ করছি, ২৬ জনের প্রতিশোধ নিতে ২,৬০০ জনকে হত্যা করব।" যদিও পুলিশ পরে জানায়, হত্যাকাণ্ডের কারণ ছিল খাবার সংক্রান্ত বিবাদ। (প্রসঙ্গত উত্তর প্রদেশের শাসন ক্ষমতায় রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি যথেষ্ট উগ্র ও মুসলমানদের প্রতি তাঁর প্রশাসনের বৈরী আচরণের প্রমাণ এর আগেও রয়েছে।)

সোমবার উত্তর প্রদেশের পুলিশপ্রধান জানান, তাদের অভিযানে ৬,৫০০ 'সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক'কে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, তাদের দড়ির বেড়ার দিয়ে ঘিরে রাস্তায় হাঁটানো হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, এদের মধ্যে মাত্র ৪৫০ জনকে এখন পর্যন্ত 'অবৈধ বাংলাদেশি' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গুজরাট রাজ্য সরকার আহমেদাবাদের এক মুসলিম বসতিতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২,০০০ ঘরবাড়ি ভেঙে ফেলেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, 'অবৈধ বাংলাদেশিদের' বিরুদ্ধে অভিযান চালাতে ২,০০০ পুলিশ মোতায়েন করা হয়।

সামাজিক কর্মী হর্ষ মন্দার বলেন, "ভারতের মুসলিমদের 'বাংলাদেশি' হিসেবে দাগিয়ে দেওয়া একটি পুরনো কৌশল, যা বিজেপি দীর্ঘদিন ধরে ব্যবহার করছে।"

আহমেদাবাদের বাসিন্দারা আদালতে উচ্ছেদে বিরতি চেয়ে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়, কারণ সরকার জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে। আবেদনে বলা হয়, তারা বৈধ ভারতীয় নাগরিক, বহু দশক ধরে ঐ এলাকায় বসবাস করছেন এবং উচ্ছেদের আগে কোনও নোটিশ দেওয়া হয়নি।

আবেদনে আরও অভিযোগ করা হয়, আটক ব্যক্তিদের "পুলিশি হেফাজতে নির্যাতন, নিপীড়ন ও অপমান" সহ্য করতে হয়েছে, যদিও পরে পুলিশ বুঝতে পারে যে আটক ব্যক্তিদের ৯০ শতাংশেরও বেশি ভারতীয় নাগরিক।

মন্দার বলেন, "এই ঘটনাগুলো প্রমাণ করে, রাষ্ট্র কিভাবে ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবহার করে— একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক আচরণ করছে।"
 

Related Topics

টপ নিউজ

ভারত / মুসলিম নির্যাতন / পহেলগাম / সাম্প্রদায়িকতা / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net