Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
১১এ আসন বাঁচাল প্রাণ: এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিতের সঙ্গে থাই অভিনেতার চমকে দেওয়া মিল

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
15 June, 2025, 04:40 pm
Last modified: 15 June, 2025, 04:46 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১১এ আসন বাঁচাল প্রাণ: এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিতের সঙ্গে থাই অভিনেতার চমকে দেওয়া মিল

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াই ছিল এক অলৌকিক ঘটনা। কিন্তু ২৭ বছর পর আরও এক ভয়াবহ বিমানে দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর সঙ্গেও এই ১১এ আসন মিল খুঁজে পাওয়ার পর তা নতুন মাত্রা পায়।
হিন্দুস্তান টাইমস
15 June, 2025, 04:40 pm
Last modified: 15 June, 2025, 04:46 pm
বিমান দূর্ঘটনায় বেঁচে যাওয়া থাই অভিনেতা জেমস রুয়াংসাক লোইচুসাক ও ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক ও হাজার মাইল ব্যবধান সত্ত্বেও বিমানের 'একই আসনে' বসে প্রাণে বেঁচে গেলেন দুই ব্যক্তি—একজন থাইল্যান্ডে, অন্যজন ভারতে। এই আশ্চর্য কাকতালীয় ঘটনা এখন আন্তর্জাতিকভাবে আলোচিত।

দুই দুর্ঘটনা, এক আসন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, থাই অভিনেতা ও গায়ক জেমস রুয়াংসাক লোইচুসাক ১৯৯৮ সালে থাই এয়ারওয়েজের টিজি২৬১ ফ্লাইট দুর্ঘটনায় বেঁচে যান। থাইল্যান্ডের সুরাট থানি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হওয়া ওই বিমানে ১৪৬ আরোহীর মধ্যে ১০১ জনের মৃত্যু হয়। সেসময় লোইচুসাক বিমানের ১১এ আসনে বসা ছিলেন।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াই ছিল এক অলৌকিক ঘটনা। কিন্তু ২৭ বছর পর আরও এক ভয়াবহ বিমানে দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর সঙ্গেও এই ১১এ আসন মিল খুঁজে পাওয়ার পর তা নতুন মাত্রা পায়।

ভারতের আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-১৭১ দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী ছিলেন ৪০ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ। তিনিও বসেছিলেন আসন ১১এ-তে।

এ ঘটনা জানার পর রীতিমতো শিহরিত লোইচুসাক নিজের ফেসবুকে লেখেন, 'ভারতে বিমান দুর্ঘটনার একজন জীবিত যাত্রী। সে আমার মতো একই আসনে ছিল—১১এ।'

মাত্র ৩৩ সেকেন্ডে বিধ্বস্ত বিমান

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের পথে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের মাত্র ৩৩ সেকেন্ড পরই একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে। প্রাণ হারান ২৪১ জন যাত্রী। অলৌকিকভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ।

তার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন বড় ভাই অজয় কুমার রমেশ (৪৫)। তবে তিনি অন্য আসনে ছিলেন। দুই ভাই সদ্য দিউ সফর শেষে ফিরে এসেছিলেন।

'চারপাশে শুধু মৃতদেহ, আমি দৌড়ে বের হয়ে আসি'

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বাস বলেন, 'উড্ডয়নের ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ হয়, তারপরই প্লেন ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটল যে কিছুই বোঝার সুযোগ পাইনি।'

তিনি আরও জানান, 'যখন জ্ঞান ফিরল, চারপাশে শুধু মৃতদেহ। আমি ভীত হয়ে পড়ি। উঠে দাঁড়িয়ে দৌড়ে বেরিয়ে আসি। প্লেনের টুকরো ছড়িয়ে ছিল। তখন কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে যায়।'

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিখোঁজ ভাইয়ের খোঁজে উৎকণ্ঠায় দিন পার করছেন। 'তিনি আমার সঙ্গে ছিলেন, এখন আর খুঁজে পাচ্ছি না,' বলেন বিশ্বাস।
 
Related Topics

টপ নিউজ

আহমেদাবাদে বিমান দূর্ঘটনা / ড্রিমলাইনার / বোয়িং ড্রিমলাইনার / বিমান দূর্ঘটনা / ভারত / থাইল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net