Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সম্ভাব্য উত্তরসূরির নাম জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

আন্তর্জাতিক

রয়টার্স
27 April, 2025, 11:10 am
Last modified: 27 April, 2025, 11:14 am

Related News

  • ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ‘বড় শয়তান’ যুক্তরাষ্ট্রও নাম নিয়েছে তার
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • শি জিনপিং-এর পর চীনের নেতৃত্ব কার হাতে?
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • ইসরায়েলবিরোধী সমালোচনার জেরে জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সম্ভাব্য উত্তরসূরির নাম জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

৮৯ বছর বয়সী আব্বাস ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নেতৃত্ব দিয়ে আসছেন।
রয়টার্স
27 April, 2025, 11:10 am
Last modified: 27 April, 2025, 11:14 am
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে হুসেইন আল-শেখ (বামে)। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী হুসেইন আল-শেখকে ভাইস প্রেসিডেন্ট ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নিয়োগ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

৮৯ বছর বয়সী আব্বাস ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নেতৃত্ব দিয়ে আসছেন। এতদিন তিনি অভ্যন্তরীণ সংস্কার ও উত্তরসূরি ঠিক করার বিষয়ে অনীহা দেখিয়ে এসেছিলেন।

১৯৬০ সালে জন্ম নেওয়া হুসেইন আল-শেখ পিএলও-র প্রধান দল ফাতাহর অভিজ্ঞ নেতা। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। আব্বাসের প্রস্তাবে পিএলও-র নির্বাহী কমিটি তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বায়ত্তশাসন পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর অগ্রাধিকার ছিল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই দাবি আরও জোরালো হয়েছে। তারা চায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভবিষ্যতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে বড় ভূমিকা রাখুক।

প্রায় দেড় বছর ধরে গাজায় চলা যুদ্ধ পুরো ভূখণ্ডকে ধ্বংস করে দিয়েছে। এখানে পিএলও-র প্রধান প্রতিদ্বন্দ্বী হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধ শেষ হলে গাজার দায়িত্ব পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। গাজা পুনর্গঠনে সম্ভাব্য অর্থদাতারা—বিশেষ করে উপসাগরীয় দেশগুলোও ফিলিস্তিনি কর্তৃপক্ষে বড় ধরনের সংস্কার চায়। 

হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান

ইসরায়েলের লক্ষ্য গাজায় হামাসকে ধ্বংস করা। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, গাজা শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন।

২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৭ সালে এক সংক্ষিপ্ত গৃহযুদ্ধের মাধ্যমে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে পশ্চিম তীরেও তারা প্রভাব বিস্তার করেছে।

গত বুধবার ও বৃহস্পতিবার পিএলও-র সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে ভাইস প্রেসিডেন্ট পদের অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে আব্বাস হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের এবং গাজার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

দুর্নীতি, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির অভাব ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের বাড়তি চাপ ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে।

১৯৯৩ সালের অসলো চুক্তির পর গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুরু থেকেই ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে। সর্বশেষ সংসদীয় নির্বাচন হয়েছিল ২০০৫ সালে।

১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইসরায়েলি দখলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে হুসেইন আল-শেখ কারাবরণ করেন। পরে তিনি ইসরায়েল সরকারের সঙ্গে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট আব্বাসের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন।

Related Topics

টপ নিউজ

মাহমুদ আব্বাস / হুসেইন আল শেখ / ফিলিস্তিন প্রেসিডেন্ট / ইসরায়েল-গাজা / ইসরায়েল-হামাস / উত্তরসূরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ‘বড় শয়তান’ যুক্তরাষ্ট্রও নাম নিয়েছে তার
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • শি জিনপিং-এর পর চীনের নেতৃত্ব কার হাতে?
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • ইসরায়েলবিরোধী সমালোচনার জেরে জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net