Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল, নিখোঁজ ৪২১

আন্তর্জাতিক

রয়টার্স
01 April, 2025, 05:15 pm
Last modified: 01 April, 2025, 05:23 pm

Related News

  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল, নিখোঁজ ৪২১

সহায়তাকারী সংস্থাগুলো বলছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সুপেয় পানি ও খাদ্য সহায়তা এবং ভুক্তভোগী মানুষদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন।
রয়টার্স
01 April, 2025, 05:15 pm
Last modified: 01 April, 2025, 05:23 pm
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারের সাগেয়িং এলাকায় ত্রাণ সহায়তার আশায় লোকেরা ভিড় করেছেন। ছবি: রয়টার্স

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭১৯ জনে। সহায়তাকারী সংস্থাগুলো বলছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সুপেয় পানি ও খাদ্য সহায়তা এবং ভুক্তভোগী মানুষদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং আজ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে মিয়ানমারের মান্দালয় শহরের একটি স্কুলের ভবন ধসে নিহত ৫০ শিশু ও দুই শিক্ষকও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বেড়ে ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও ভয়াবহ এ দুর্যোগে আহত হয়েছেন ৪ হাজার ৫২১ জন ও নিখোঁজ রয়েছেন ৪৪১ জন। 

গত শুক্রবার মিয়ানমারের কেন্দ্রে মান্দালয় শহরের কাছাকাছি স্থানে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পর ৬.৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়। গত কয়েক বছরের মধ্যে শুক্রবারের ভূমিকম্পই ছিল মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) অনুমান অনুযায়ী, মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে নিহতের সংখ্যা ১০ হাজার হতে পারে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দেশটির বার্ষিক বাজেটকে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাগাইং অঞ্চলের মান্দালয় শহরে। রাজধানী নেপিডোতেও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া নির্মাণাধীন বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১২-জনে পৌঁছেছে। এছাড়াও এ পর্যন্ত দেশজুড়ে মোট ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ভূমিকম্প / থাইল্যান্ড / সহায়তা / নিহত / খাদ্য / পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net