Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কেবল দুইবার নয়, ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনালাপ আরও হয়েছে: ক্রেমলিন

আন্তর্জাতিক

রয়টার্স
23 March, 2025, 08:25 pm
Last modified: 23 March, 2025, 08:32 pm

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস
  • হোয়াইট হাউসের ‘চাপে’ ট্রাম্প প্রশাসনের প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

কেবল দুইবার নয়, ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনালাপ আরও হয়েছে: ক্রেমলিন

প্রকৃতপক্ষে এধরনের যোগাযোগ আরও বেশি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে এমনটা জানিয়েছে।
রয়টার্স
23 March, 2025, 08:25 pm
Last modified: 23 March, 2025, 08:32 pm
ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/রয়টার্স

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনের মধ্যেই দুইবার ফোনালাপের কথা আনুষ্ঠানিকভাবে জানান হয়। তবে প্রকৃতপক্ষে এধরনের যোগাযোগ আরও বেশি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে এমনটা জানিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ট্রাম্প জানান, তিনি শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে স্মরণীয় হতে চান। এজন্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ইতি টানার উদ্যোগ নেবেন। এই সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিশ্বযুদ্ধ বেধে যাওয়ার হুমকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প পরে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নেন, এবং এবছরের ১২ ফেব্রুয়ারিতে প্রথম পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন। সবশেষ ১৮ মার্চেও দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে তাঁদের মধ্যে আরও কয়েকবার কথা হয়েছে এমন অনুমানও করা হচ্ছিল। ট্রাম্প গত বছরে নির্বাচিত হওয়ার আগেও পুতিনের সাথে কথা বলেছেন এমন খবরও জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলটি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের (ট্রাম্প-পুতিন) মধ্যে আরও ফোনালাপ হয়ে থাকতে পারে, তবে দুবারের বিষয়েও জানানো হয়েছে আর তিনি এদুটির বিষয়েই অবহিত। 

পেসকভ বলেন, 'শুনুন, আমরা দুটি সংলাপের বিষয়েই জানি। তবে অন্যগুলো ঘটার সম্ভাবনাও নাকচ করছি না।' তখন টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, 'তাহলে বলছেন, সব ধরনের সম্ভাবনাই আছে?' যার উত্তরে ক্রেমলিন মুখপাত্র বলেন, 'আসলে আমি এভাবেই আপনার প্রশ্নের উত্তর দেব।' 

ট্রাম্প ও পুতিনের এসব টেলিফোন সংলাপে আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে পড়ে ইউরোপীয় নেতাদের মধ্যে। তাঁদের ভয়, ইউরোপকে পিঠ দেখিয়ে ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির দিকে যাচ্ছেন। বিনিময়ে রাশিয়া তেলের দর কমাতে সাহায্য করবে, আর মধ্যপ্রাচ্যে ইরান ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের মোকাবিলায় আরও শক্তিশালী অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। 

 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ক্রেমলিন / ট্রাম্প-পুতিন ফোনালাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস
  • হোয়াইট হাউসের ‘চাপে’ ট্রাম্প প্রশাসনের প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net