Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
‘দুর্বল’ নেতারা ‘ক্ষয়িষ্ণু’ এক ইউরোপকে নেতৃত্ব দিচ্ছেন: ট্রাম্প

আন্তর্জাতিক

আরটি
09 December, 2025, 10:30 pm
Last modified: 09 December, 2025, 10:36 pm

Related News

  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

‘দুর্বল’ নেতারা ‘ক্ষয়িষ্ণু’ এক ইউরোপকে নেতৃত্ব দিচ্ছেন: ট্রাম্প

তিনি অভিযোগ করেছেন, ইউরোপের দেশের সরকারগুলো অভিবাসন ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।
আরটি
09 December, 2025, 10:30 pm
Last modified: 09 December, 2025, 10:36 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এন্ড্রু হারনিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ইউরোপকে 'ক্ষয়িষ্ণু' দেশসমূহের একটি গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছেন এবং 'দুর্বল' নেতারা দেশগুলো নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেছেন।

তিনি অভিযোগ করেছেন, ইউরোপের দেশের সরকারগুলো অভিবাসন ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।

পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, 'পশ্চিম ইউরোপের রাজনৈতিক নেতৃত্ব অকার্যকর।'

পশ্চিম ইউরোপের নেতাদের সম্পর্কে তিনি বলেন, 'আমি মনে করি তারা দুর্বল। ইউরোপ বুঝতেই পারছে না, কী করা উচিত।'

ইউক্রেন শান্তি আলোচনায় পশ্চিম ইউরোপের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, সেখানকার নেতারা 'অতিরিক্ত কথা বলেন'। 

তিনি আরও বলেন, যদি তারা এখনো মনে করেন যে কিয়েভ জয়ী হতে পারে, তাহলে তারা যতদিন খুশি ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইউরোপে তার কোনো প্রকৃত শত্রু নেই এবং বেশিরভাগ ইউরোপীয় নেতার সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।  

তিনি যোগ করেন, তিনি জানেন কারা 'ভালো নেতা', কারা 'খারাপ নেতা', কারা 'বুদ্ধিমান, আর কারা 'বোকা'।

কিছু সত্যিই বোকা লোকও আছে', বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইউরোপের অভিবাসন নীতির কারণে কিছু দেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, 'এভাবে চলতে থাকলে আমার মতে ইউরোপের অনেক দেশ আর টিকে থাকার মতো দেশ থাকবে না। তাদের অভিবাসন নীতি সম্পূর্ণ বিপর্যয়। অভিবাসন নিয়ে তারা যা করছে, তা একটা সর্বনাশ।'

তিনি অভিযোগ করেন, অনেক ইউরোপীয় সরকার মানুষকে 'কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই' দেশে ঢুকতে দিচ্ছে এবং যারা অবৈধভাবে আসে, তাদের ফেরত পাঠাতে নেতারা অস্বীকৃতি জানাচ্ছেন।

'তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায় … আর যারা যেখান থেকে এসেছে, সেখানেই তাদের ফেরত পাঠাতে চায় না', বলেন ট্রাম্প।

ট্রাম্প সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাঙ্গেরি ও পোল্যান্ডের প্রশংসা করেন এবং এর বিপরীতে অন্যান্য ইউরোপীয় দেশ, বিশেষ করে জার্মানি ও সুইডেনের সমালোচনা করেন। তার দাবি, এসব দেশ অভিবাসন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট / প্রেসিডেন্ট / অভিবাসন / ইউরোপ / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net