Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে তর্কে জড়ালো ইউরোপীয় দেশগুলো

আন্তর্জাতিক

ফিন্যান্সিয়াল টাইমস
18 February, 2025, 11:05 am
Last modified: 18 February, 2025, 11:06 am

Related News

  • কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প

ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে তর্কে জড়ালো ইউরোপীয় দেশগুলো

গতকাল প্যারিসে অনুষ্ঠিত সংকট সম্মেলনে জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং স্পেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে। ঠিক তার কিছু ঘণ্টা পর ব্রিটেন “সেনা পাঠানোর” প্রস্তাব দেয়।
ফিন্যান্সিয়াল টাইমস
18 February, 2025, 11:05 am
Last modified: 18 February, 2025, 11:06 am
ছবি: সংগৃহীত

ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্যারিসে অনুষ্ঠিত সংকট সম্মেলনে তর্কে জড়িয়েছে ইউরোপীয় দেশগুলো। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্পর্কে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল এ সম্মেলনে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সম্মেলনে জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং স্পেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে। ঠিক তার কিছু ঘণ্টা পর ব্রিটেন "সেনা পাঠানোর" প্রস্তাব দেয়।

ফ্রান্স আশা করেছিল, এই সম্মেলনে ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েও আলোচনা করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আয়োজনে হওয়া এই সম্মেলনে ছয়টি ইউরোপীয় দেশের নেতা, যুক্তরাজ্য এবং ন্যাটো ও ইইউ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যারিস সম্মেলনের আগে মাখোঁ এবং ট্রাম্প ফোনে কথা বলেন।

সভার বিষয়ে জানেন এমন কর্মকর্তাদের মতে, ফ্রান্স ইউক্রেনে ভবিষ্যৎ সিজফায়ার লাইনের পেছনে একটি "বিশ্বাস স্থাপনকারী বাহিনী" পাঠানোর প্রস্তাব দেয়।

তবে সম্মেলনের পর সরাসরি মন্তব্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ সেনা পাঠানোর বিষয়ে আলোচনা "অত্যন্ত অনুচিত" বলে মন্তব্য করেন, কারণ যুদ্ধ এখনও চলছে।

"এই আলোচনা আগেই করা হচ্ছে এবং এটি করার সঠিক সময় এখন নয়," বলেছেন শলৎজ। তিনি রোববার দেশের জাতীয় নির্বাচন সামনে রেখে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি জানান, তিনি এই আলোচনা নিয়ে "একটু বিরক্ত" এবং এটিকে "ভুল সময়ে ও ভুল বিষয় নিয়ে এক অবোধ্য বিতর্ক" হিসেবে মন্তব্য করেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তিনি ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানোর ব্যাপারে দ্বিধাগ্রস্ত। তিনি এটিকে "বিভিন্ন বিকল্পের মধ্যে সবচেয়ে জটিল এবং সবচেয়ে কম কার্যকরী" বলে মন্তব্য করেছেন বলে জানা গেছে।

কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি "স্থায়ী শান্তি চুক্তি হলে অন্যদের সঙ্গে মিলে ব্রিটিশ বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত।"

একটি ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী কেমন হতে পারে এমন প্রশ্নের উত্তরে স্টারমার বলেন, সিজফায়ারের বিষয়ে আলোচনা "এখনো অনেক প্রাথমিক পর্যায়ে" রয়েছে।

তবে তিনি যোগ করেন, "একটি মার্কিন পৃষ্ঠপোষকতা থাকতে হবে। মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া রাশিয়াকে ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে আটকানো সম্ভব নয়।"

ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে তৎপর। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে এ আলোচনা শুরু হবে। এদিকে, ইউরোপীয় দেশগুলোর প্রতি প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

কিছু ইউরোপীয় দেশের আশঙ্কা, ট্রাম্প দ্রুত ইউক্রেন থেকে মনোযোগ সড়িয়ে নেবেন এবং ইউরোপের কাছে দেশটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তুলে দেবেন। ফলে, বর্তমানের তুলনায় ইউরোপকে আরও বেশি অর্থ এবং সামরিক শক্তি ব্যয় করতে হবে।

যুক্তরাজ্যের পাশাপাশি, জার্মানি, ইতালি এবং পোল্যান্ডও বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের জড়িত থাকার পক্ষে মত দিয়েছে।

রিয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে [ইউক্রেন আলোচনায় থাকছে না] ওয়াশিংটনের সঙ্গে পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং যুদ্ধ শেষ করার একটি পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ক্রেমলিন।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেন, তাদেরকে বাদ দিয়ে যে কোনো আলোচনার ফলাফল কিয়েভ মানবে না।

ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলোগ পরে বলেন, "কেউই" জেলেনস্কির ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, যেহেতু তিনি একটি সার্বভৌম দেশের নির্বাচিত নেতা।

একজন ব্রিটিশ কর্মকর্তা ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সেনা পাঠানোর বিষয়ে কিছু ইউরোপীয় দেশের আপত্তিকে উপেক্ষা করে বলেন, "আমাদের সবার 'হ্যাঁ' বলতে হবে না। শুধু যথেষ্ট সংখ্যক দেশের সম্মতি প্রয়োজন।"

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেন, তিনি "অনেক ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত", যেমন সেনা মোতায়েন।

ফ্রেডরিকসেন বলেন, "তবে আমি এটাও জোর দিয়ে বলতে চাই, এমন পরিস্থিতিতে পৌঁছানোর আগে অনেক কিছু পরিষ্কার করতে হবে, কারণ আমরা আমাদের নিজেদের মানুষদের নিরাপত্তার কথা বলছি।" 

প্যারিস শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেনে সেনা পাঠানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে স্পেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবেরেজ বলেন, "বর্তমানে কেউই ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে না। শান্তি এখনো অনেক দূরে এবং একটাই কারণ, ভ্লাদিমির পুতিন।"

পোল্যান্ড ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে এবং রাশিয়া থেকে ইউরোপকে রক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেছেন, তারা সেনা পাঠানোর জন্য প্রস্তুত নয়।

তুস্ক বলেন, "তবে আমরা লজিস্টিকস এবং রাজনৈতিক সমর্থনের মাধ্যমে এমন দেশগুলোকে সহায়তা করব, যারা ভবিষ্যতে এই ধরনের নিশ্চয়তা দিতে আগ্রহী হতে পারে।"

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো সবাই এখন বুঝতে পেরেছে যে তাদের সেনাবাহিনী শক্তিশালী করা প্রয়োজন। "এটি নিয়ে একমত হয়ে এবং ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি অত্যন্ত জরুরি।"

প্যারিসের বৈঠকে নেতারা ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের জন্য অর্থায়ন করার উপায় নিয়ে আলোচনা করেছেন, যা হতে পারে যৌথ ঋণ গ্রহণ অথবা ফ্রান্সের মতে অন্য কোনো "উদ্ভাবনী অর্থায়ন" পদ্ধতি।

মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরতা কমানোর জন্য যৌথ ঋণ গ্রহণের আহ্বান জানিয়েছেন। যদিও জার্মানি এবং নেদারল্যান্ডস এটির বিপক্ষে অবস্থান নিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেন শুক্রবার জানিয়েছেন, তিনি প্রস্তাব দেবেন যাতে ইউরোপীয় ইউনিয়নের রাজধানীগুলো ব্লকের নিয়মানুযায়ী সংস্থার ঘাটতি নিয়ে কিছুটা শিথিলতা দেয়। এতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানো সম্ভব হবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউরোপীয় ইউনিয়নের ঘাটতি বিধির জন্য একটি "এস্কেপ ক্লজ" ধারণার পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে সাধারণ ঋণের পক্ষে তিনি সমর্থন দেননি।

কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপির ২.৫ শতাংশ ব্যয়ের একটি "পথনির্দেশনা" নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন।  তিনি বলেন, "ইউরোপকে ব্যয় ও আমাদের দেওয়া প্রতিশ্রুতিতে আরও এগিয়ে আসতে হবে।"
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ইউরোপিয় ইউনিয়ন / ইমানুয়েল মাখোঁ / তর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net