Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাখোঁ

আন্তর্জাতিক

রয়টার্স
24 September, 2025, 02:15 pm
Last modified: 24 September, 2025, 02:17 pm

Related News

  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরানকে সহায়তা দিতে চীনকে নিষেধ করলেন ট্রাম্প; প্রতিশ্রুতি পাওয়ার দাবি মার্কিন রাষ্ট্রদূতের
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি, স্বাগত জানালেন ট্রাম্প; চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে
  • জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্পের যত ভুয়া ও অতিরঞ্জিত দাবি

নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাখোঁ

এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। কারণ যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করে।
রয়টার্স
24 September, 2025, 02:15 pm
Last modified: 24 September, 2025, 02:17 pm
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে সবার আগে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। গেল মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। 

মাখোঁর মতে, 'এ বিষয়ে একজনই কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি (ট্রাম্প) আমাদের চেয়েও বেশি কিছু করতে পারেন, কারণ আমরা গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করি না। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করে।'

এর আগে একই দিন (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের বিরোধিতা করেন। তার মতে, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। 

তবে একই ভাষণে তিনি শান্তির কথা বলছিলেন। ট্রাম্প বলেন, 'আমাদের অবশ্যই গাজায় অবিলম্বে যুদ্ধ থামাতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।'

ট্রাম্পের এই ভাষণের বিষয়ে মাখোঁ বলেন, 'আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি শান্তির কথা বলছেন। আজ সকালেও মঞ্চ থেকে তিনি বলেছেন: 'আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।' তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই সংঘাত বন্ধ করতে পারলেই কেবল নোবেল শান্তি পুরস্কার পাওয়া সম্ভব।'

কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের মতো কয়েকটি দেশ শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে এই বার্ষিক পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তার চারজন পূর্বসূরি এই পুরস্কার পেলেও, এটি তারই প্রাপ্য।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে উপস্থিত সকলের সম্মিলিত চেষ্টার চেয়েও শান্তির জন্য বেশি কাজ করেছেন। কেবল এই প্রেসিডেন্টই বিশ্ব স্থিতিশীলতার জন্য এত কিছু করতে পেরেছেন, কারণ তিনি সফলভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / নোবেল শান্তি পুরস্কার / ইমানুয়েল মাখোঁ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরানকে সহায়তা দিতে চীনকে নিষেধ করলেন ট্রাম্প; প্রতিশ্রুতি পাওয়ার দাবি মার্কিন রাষ্ট্রদূতের
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি, স্বাগত জানালেন ট্রাম্প; চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে
  • জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্পের যত ভুয়া ও অতিরঞ্জিত দাবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net