Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মার্কিন সরকার ব্যবস্থা না নিলে রোববার থেকেই 'অন্ধকারে' যাবে টিকটক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 January, 2025, 01:50 pm
Last modified: 18 January, 2025, 01:57 pm

Related News

  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • ‘একটি টুইট, বিমানবাহী রণতরি বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ দখল করা যাবে না’: ইরান
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই

মার্কিন সরকার ব্যবস্থা না নিলে রোববার থেকেই 'অন্ধকারে' যাবে টিকটক

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অ্যাপটি চীনা সরকারের সাথে সংযোগের শঙ্কায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ক্ষমতা রাখে।
টিবিএস ডেস্ক
18 January, 2025, 01:50 pm
Last modified: 18 January, 2025, 01:57 pm
ছবি- সংগৃহীত

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সরকার হস্তক্ষেপ না করলে, রোববার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে টিকটক তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে। খবর বিবিসির। 

শুক্রবার এক বিবৃতিতে টিকটক জানায়, হোয়াইট হাউস এবং বিচার বিভাগ অ্যাপটি কার্যকর রাখতে প্রয়োজনীয় নির্দেশনা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। যদি সরকার অবিলম্বে ভিডিও অ্যাপটিকে আসন্ন নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য শাস্তি না দেওয়ার আশ্বাস না দেয়, তবে এটি ১৯ জানুয়ারি বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।

উল্লেখ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধ করার আইন বহাল রাখে। ওই আইনে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটডান্সকে রোববারের মধ্যে অ্যাপটির মার্কিন মালিকানা বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে পাস হওয়া এই আইনের লক্ষ্য ছিল বাইটডান্সের মালিকানা একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা।

টিকটক যুক্তি দিয়েছিল, এই আইন দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর মত প্রকাশের স্বাধীনতার অধিকারের লঙ্ঘন। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, রোববারের পর অ্যাপটি মার্কিন অ্যাপ স্টোর এবং ওয়েব হোস্টিং সার্ভিস থেকে সরিয়ে ফেলা হবে।

এদিকে, অ্যাপটি ডাউনলোড না করতে না পারলে ব্যবহারকারীদের জন্য কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হলেও, আপডেট বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে এটি ব্যবহার অযোগ্য হয়ে পড়বে।

ইতোমধ্যে টিকটক নির্মাতারা তাদের অনুসারীদের বিদায় জানিয়ে ভিডিও পোস্ট করছেন। এক নির্মাতা নিকোল ব্লুমগার্ডেন জানিয়েছেন, টিকটক বন্ধ হলে তার আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আরেকজন নির্মাতা এরিকা থম্পসন বলেছেন, শিক্ষামূলক কনটেন্টের অভাব হবে সবচেয়ে বড় ক্ষতি।

কিছু নির্মাতা তাদের নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে তথ্য শেয়ার করছেন, যার মধ্যে রয়েছে চীনা অ্যাপ রেড নোট, যা মার্কিন ব্যবহারকারীদের মধ্যে এখনও কম জনপ্রিয়।

প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ সোমবার শেষ হবে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। হোয়াইট হাউস জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি নতুন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে নির্বাহী আদেশের মাধ্যমে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করলেও সম্প্রতি নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শুক্রবার তিনি বলেন, টিকটক নিয়ে খুব শিগগিরই আমি সিদ্ধান্ত নেব, তবে আমাকে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।

তিনি আরও জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টিকটকসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন।

নির্বাচনে জেতার পর গত ডিসেম্বরে ট্রাম্প বলেন, 'টিকটক নিয়ে আমার একটি বিশেষ ভালোবাসা রয়েছে, কারণ এটি ২০২৪ সালের নির্বাচনে আমাকে তরুণ ভোটারদের ভোট টানতে সহায়তা করেছে।'

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অ্যাপটি চীনা সরকারের সাথে সংযোগের শঙ্কায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ক্ষমতা রাখে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, স্বৈরাচারী শাসকদের উচিত নয় মার্কিন নাগরিকদের ডেটা অবাধে অ্যাক্সেস করা। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।

টিকটক জানিয়েছে, আইনটি তাদের ৭ হাজার মার্কিন কর্মচারীসহ ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা এবং নির্মাতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

Related Topics

টপ নিউজ

টিকটক / মার্কিন যুক্তরাষ্ট্র / নিষিদ্ধ / টিকটক নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • ‘একটি টুইট, বিমানবাহী রণতরি বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ দখল করা যাবে না’: ইরান
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net