Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রাশিয়াকে সামরিক সহায়তা দিলে চীনকে চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 February, 2023, 09:40 pm
Last modified: 26 February, 2023, 09:43 pm

Related News

  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানকে ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তেহরান ৫ বছর বন্ধ রাখতে রাজি
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • নৌ-অবরোধ কী? হরমুজ প্রণালিতে এটি কীভাবে কার্যকর হবে?

রাশিয়াকে সামরিক সহায়তা দিলে চীনকে চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সুলিভান বলেন, মার্কিন কর্মকর্তারা তাদের চীনা সমকক্ষদের সাথে রুদ্ধদ্বার আলোচনাকালে বলেছেন, এই সিদ্ধান্ত নিলে দেশটিকে চড়া মূল্য দিতে হতে পারে। তবে গোপন ওইসব আলোচনার আরো বিস্তারিত জানাননি তিনি। 
টিবিএস ডেস্ক 
26 February, 2023, 09:40 pm
Last modified: 26 February, 2023, 09:43 pm
১১ জুলাই, ২০২২; ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ছবি: কেভিন লেমার্ক/ রয়টার্স

রাশিয়াকে কোনোরকম প্রাণঘাতী (সামরিক) সহায়তা দেওয়ার পদক্ষেপ নেয়নি চীন; দেশটির কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার আলোচনায় যুক্তরাষ্ট্রও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এধরনের পদক্ষেপ নেওয়া হলে বেইজিংকে চড়া মূল্য দিতে হবে। খবর রয়টার্সের

রোববার (২৬ ফেব্রুয়ারি) একথা বলেছেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।  

মার্কিন গণমাধ্যম সিএনএন এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '(রাশিয়ার সাথে সম্পর্কে) বেইজিং কীভাবে এগোবে, অর্থাৎ সামরিক সহায়তা দেবে কিনা – সেবিষয়ে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু, যদি তারা সেই পথ বেছে নেয়– তাহলে চীনকে প্রকৃত মূল্য দিতে হবে'। 

অবশ্য এবিসি নিউজের 'দিস উইক' অনুষ্ঠানে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেইজিং এ ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়নি, তবে একইসঙ্গে এই উপায়টি তারা বিবেচনাতেও রেখেছে। 

সুলিভান বলেন, মার্কিন কর্মকর্তারা তাদের চীনা সমকক্ষদের সাথে রুদ্ধদ্বার আলোচনাকালে বলেছেন, এই সিদ্ধান্ত নিলে দেশটিকে চড়া মূল্য দিতে হতে পারে। তবে গোপন ওইসব আলোচনার আরো বিস্তারিত জানাননি তিনি। 

সাম্প্রতিক সময়ে রাশিয়াকে সামরিক সহায়তা না দিতে বার বার চীনকে হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো জোটের মিত্র দেশগুলো। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, বেইজিং এটা করতেও পারে। আর সেজন্যই প্রকাশ্যে কঠিন পরিণতির হুমকি দিচ্ছেন।  

রোববার চীনের বিষয়ে এমন ধারণার কথা জানিয়েছেন, মার্কিন গুপ্তচর সংস্থা-সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস। 

সিবিএস নিউজের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে যোগ দিয়ে বার্নস বলেন, 'আমরা নিশ্চিত চীনের নেতৃত্ব (রাশিয়াকে) মারণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে এবিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই আমরা জানতে পেরেছি। তাছাড়া, প্রকৃতপক্ষে কোনো সমরাস্ত্র চালান পাঠানোর ঘটনাও আমরা দেখিনি'।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ম্যাককল বলেন, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে, ড্রোনসহ বিভিন্ন মারণাস্ত্র রাশিয়ায় পাঠানোর কথা ভাবছে বেইজিং।  

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / চীন / রাশিয়া / সামরিক সহায়তা / হুঁশিয়ারি / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানকে ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তেহরান ৫ বছর বন্ধ রাখতে রাজি
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • নৌ-অবরোধ কী? হরমুজ প্রণালিতে এটি কীভাবে কার্যকর হবে?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net