Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
‘‌দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার’‌, মন্তব্য অমর্ত্য সেনের

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
14 January, 2023, 09:30 pm
Last modified: 14 January, 2023, 09:35 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

‘‌দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার’‌, মন্তব্য অমর্ত্য সেনের

অমর্ত্য সেন তার সাক্ষাৎকারে ২০২৪ সালের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্বের কথাও বলেছেন।  সেখানে অন্যান্য দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কথা উল্লেখ করেন তিনি। 
হিন্দুস্তান টাইমস
14 January, 2023, 09:30 pm
Last modified: 14 January, 2023, 09:35 pm
নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: হিন্দুস্তান টাইমস

২০২১ সালের একুশের পশ্চিমবঙ্গে সর্বশক্তি দিয়েও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে পারেনি।  বরং তিনি সমস্ত শক্তিকে পরাজিত করে তৃতীয়বার সরকার গঠন করেছেন।  ২০২৪ সালে ভারতে হবে লোকসভা নির্বাচন।  ইতোমধ্যেই মমতার দল- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 'ভারত এবার দিদিকে চায়' স্লোগান উঠছে। এসব আলোচনার মধ্যেই সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজ মতপ্রকাশ করে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে।  আর এই মন্তব্য নিয়ে এখন আলোড়ন পড়েছে প্রতিবেশী দেশটিতে। 

ঠিক কী বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ?‌ বিজেপি যখন লোকসভা নির্বাচন নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছেন তখন বিস্ফোরক মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্য সেন বলেন, 'এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই। অবশ্যই তার যোগ্যতা রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তিনি কতটা টানতে পারবেন- সেটাই সবচেয়ে বড় বিষয়। এখনও সেটা দেখা যাচ্ছে না।  তাকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে।'

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, আগামী বছর ১৫ আগস্ট (দিল্লির) লালকেল্লা থেকে দেখতে পাওয়া যাবে ৫ ফুটের মহিলা হাওয়াই চটি আর তাঁতের শাড়ি পরে জাতির উদ্দেশ্যে (প্রধানমন্ত্রী হিসেবে) ভাষণ দিচ্ছেন। এটা অবশ্য তার দলের সদস্যের কথা। তবে ২০২২ সালে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কোন অঙ্কে, কীভাবে আমি বলব না। তবে ২০২৪–এ দিল্লিতে বিজেপি থাকবে না, থাকবে না, থাকবে না।' এবার স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এমন মন্তব্য করলে বিজেপির অস্বস্তি বাড়তে শুরু করেছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

অমর্ত্য সেন তার সাক্ষাৎকারে ২০২৪ সালের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্বের কথাও বলেছেন।  সেখানে অন্যান্য দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, '‌বিজেপি যেভাবে নিজেকে বিরাট শক্তিধর হিসেবে দেখায়, সেটা একটা দিক।  কিন্তু, বিজেপির দুর্বলতাও বিস্তর।  সমস্ত দল যদি একসঙ্গে লড়াই করতে পারে; তাহলে ২০২৪ সালে বিজেপিকে রুখে দেওয়া সম্ভব।'‌ তবে কংগ্রেস যেভাবে দুর্বল হয়েছে, তাতে তাদের ওপর মানুষ কতটা আস্থা রাখবে- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নোবেলজয়ী।

Related Topics

টপ নিউজ

অমর্ত্য সেন / মমতা বন্দোপাধ্যায় / ভারত / রাজনীতি / ভারতের প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net